রবিবার, এপ্রিল ৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ভবন নির্মাণে চাঁদা দাবি-গৌরনদীতে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের ২ নেতাকর্মী গ্রেফতার

তুর্জ খান - তুর্জ খান
নভেম্বর ২৪, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বরিশালের গৌরনদীতে নির্মাণাধীন ভবনের কাজে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর স্ত্রীসহ তিন নারীকে পিটিয়ে আহত করার অভিযোগে পৌর ছাত্রদলের চার নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে চাঁদাবাজির মামলা হয়েছে। শুক্রবার রাতে পৌরসভার টরকীরচর এলাকার বাসিন্দা ব্যবসায়ী আজিজুল হক হাওলাদারের স্ত্রী ছালমা আক্তার বাদী হয়ে গৌরনদী থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরই থানা পুলিশ অভিযান চালিয়ে ছাত্রদলের দুই নেতাকর্মীকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন-পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী আকন (৩৫) এবং ছাত্রদল কর্মী শওকত হাওলাদার (৩৮)।

এজাহারে উল্লেখ করা হয়েছে-স্বামী ঢাকায় ব্যবসা করায় ছালমা আক্তার নিজেই টরকীরচর এলাকায় নির্মাণাধীন ভবনের কাজ তদারকি করছিলেন। গত ২১ নভেম্বর ছাত্রদলের উল্লিখিত নেতাকর্মীরা তার বাড়িতে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এর আগে ‘মিষ্টি খাওয়ার’ কথা বলে তারা ১০ হাজার টাকা নিয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

আরওপড়ুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

পুকুরে ঝাঁপিয়েও ছাত্রলীগ নেতার হাত থেকে রেহাই পেলেন না ছাত্রদল কর্মী

ছালমা আক্তার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার বেলা ১১টার দিকে তার বাড়িতে হামলা চালানো হয়। তাকে পিটিয়ে আহত করার পাশাপাশি তার ব্যবহৃত দেড় ভরি স্বর্ণালঙ্কার ও পার্সে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তাকে বাঁচাতে এগিয়ে আসা বোন শাহিনা বেগম ও প্রতিবেশী ফাতেমা আক্তারকেও মারধর ও শ্লীলতাহানির শিকার হতে হয়। তাদের কাছ থেকেও আড়াই ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এ সময় হুমকি দেওয়া হয়-দাবিকৃত চাঁদার টাকা না দিলে ভবনের নির্মাণ কাজ চালাতে দেওয়া হবে না।

তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে গৌরনদী বন্দরের বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আদালতে নেওয়ার পথে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী আকন সাংবাদিকদের বলেন, “চাঁদাদাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাকে ডেকে নিয়ে মারধর করে রক্তাক্ত জখম করা হয়েছে। সেই ঘটনা ধামাচাপা দিতে উল্টো আমার বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে।”

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

এপ্রিল ৫, ২০২৬
পুকুরে ঝাঁপিয়েও ছাত্রলীগ নেতার হাত থেকে রেহাই পেলেন না ছাত্রদল কর্মী
আওয়ামী লীগ

পুকুরে ঝাঁপিয়েও ছাত্রলীগ নেতার হাত থেকে রেহাই পেলেন না ছাত্রদল কর্মী

এপ্রিল ৫, ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় ছাত্রদল নেতার বাড়িতে আগুন
বাংলাদেশ

চাঁদাবাজির প্রতিবাদ করায় ছাত্রদল নেতার বাড়িতে আগুন

এপ্রিল ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘চঞ্চল তখন গুলশানে মস্তানি করতো, আমাদের ফাঁসি চাইতো’

‘চঞ্চল তখন গুলশানে মস্তানি করতো, আমাদের ফাঁসি চাইতো’

এপ্রিল ৫, ২০২৬
র‌্যাব বিলুপ্তি সংক্রান্ত সিদ্ধান্ত বাহিনী নয়, নেবে সরকার: র‌্যাব মহাপরিচালক

র‌্যাব বিলুপ্তি সংক্রান্ত সিদ্ধান্ত বাহিনী নয়, নেবে সরকার: র‌্যাব মহাপরিচালক

এপ্রিল ৫, ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

এপ্রিল ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০