সোমবার, মার্চ ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম ফ্যাক্টচেক

ব্রিটিশ সরকারের ক্ষমাপ্রার্থনা চৌধুরী মঈনুদ্দিনের কাছে, বিপুল অর্থ ক্ষতিপূরণ

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
নভেম্বর ২৫, ২০২৫
A A
ব্রিটিশ সরকারের ক্ষমাপ্রার্থনা চৌধুরী মঈনুদ্দিনের কাছে, বিপুল অর্থ ক্ষতিপূরণ
Share on FacebookShare on Twitter

মানবতাবিরোধী অপরাধের অভিযোগ চ্যালেঞ্জে জয়,চৌধুরী মঈনুদ্দিনের কাছে ব্রিটিশ সরকারের ক্ষমা ও বড় অঙ্কের ক্ষতিপূরণ

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক চৌধুরী মঈনুদ্দিনের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। একই সঙ্গে তাকে ২ লাখ ৫০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা) ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। মঙ্গলবার লন্ডনের রয়েল কোর্ট অব জাস্টিসে উপস্থিত হয়ে হোম অফিসের আইনজীবী এই ক্ষমা ও ক্ষতিপূরণের ঘোষণা দেন।

দীর্ঘদিন চলা মানহানির মামলায় এদিন চূড়ান্ত রায় ঘোষণা করা হয়।

আরওপড়ুন

হাসনাতের বাসায় অভিযানের বিষয়ে যা জানা গেল

আব্রাহাম লিংকনে হামলার ফুটেজ দেয়নি ইরান: মূলধারার গণমাধ্যমে ভুল সংবাদ প্রচারের হিড়িক

২০১৯ সালে ব্রিটিশ হোম অফিসের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে চৌধুরী মঈনুদ্দিনকে ‘এক্সট্রিমিজমের সঙ্গে জড়িত’ বলে অভিযুক্ত করা হয়। সেখানে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধ মামলায় বাংলাদেশে তাঁর বিরুদ্ধে দেওয়া বিতর্কিত আইসিটি রায়ের উল্লেখ করা হয়েছিল। এর পর তিনি হোম সেক্রেটারির বিরুদ্ধে মানহানির মামলা করেন এবং দাবি করেন—এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

গত বছরের ২০ জুন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট তাঁর পক্ষে যুগান্তকারী রায় দেয়। রায়ে বলা হয়—নিজ দেশের নাগরিকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মতো গুরুতর অভিযোগ তুলতে হলে সরকারকে শক্ত প্রমাণ দিতে হবে। অথচ হোম অফিস কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

সেই রায়ের ধারাবাহিকতায় মঙ্গলবার ব্রিটিশ সরকার স্বীকার করে যে মঈনুদ্দিনের বিরুদ্ধে প্রকাশিত তথ্য ছিল ‘সম্পূর্ণ মিথ্যা’। একই সঙ্গে তাকে ক্ষতিপূরণও প্রদান করা হয়, যা ব্রিটিশ সরকারের দেওয়া বৃহত্তম মানহানি ক্ষতিপূরণগুলোর একটি।

চৌধুরী মঈনুদ্দিনের আইনজীবী অ্যাডাম টিউডর আদালতে বলেন—মিথ্যা অভিযোগের কারণে তাঁর মক্কেল দীর্ঘ ছয় বছর মানসিক যন্ত্রণা ভোগ করেছেন। হোম অফিস বহুবার দাবি খারিজের চেষ্টা করলেও কোনো সময়ই অভিযোগ প্রমাণ করতে পারেনি।

রায় ঘোষণার পর মঈনুদ্দিন বলেন,

“এটি আমার জন্য আনন্দ ও গৌরবের। সত্য যে শেষ পর্যন্ত জয়ী হয়—এই রায় আবারও তা প্রমাণ করল। দীর্ঘ আইনি লড়াই ছিল অত্যন্ত কষ্টদায়ক, কিন্তু আমি সন্তুষ্ট যে ব্রিটিশ আদালত ও সরকার আমাকে ন্যায়বিচার দিয়েছে।”

চৌধুরী মঈনুদ্দিন ১৯৭৩ সাল থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং ১৯৮৪ সাল থেকে ব্রিটিশ নাগরিক। বাংলাদেশের করা অভিযোগগুলো তিনি সবসময় মিথ্যা ও রাজনৈতিকভাবে প্রভাবিত দাবি করে আসছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ও তাঁর বিরুদ্ধে বিচার প্রক্রিয়াকে তীব্র সমালোচনা করেছিল।

এই রায়ের মধ্য দিয়ে যুক্তরাজ্যের বিচারব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছেন কমিউনিটি নেতা চৌধুরী মঈনুদ্দিন।

সম্পর্কিত খবর

জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে এই সাংবাদিকরাই হাসিনার কদমবুচি করতো: হাসনাত
ফ্যাক্টচেক

হাসনাতের বাসায় অভিযানের বিষয়ে যা জানা গেল

মার্চ ৭, ২০২৬
আব্রাহাম লিংকনে হামলার ফুটেজ দেয়নি ইরান: মূলধারার গণমাধ্যমে ভুল সংবাদ প্রচারের হিড়িক
ফ্যাক্টচেক

আব্রাহাম লিংকনে হামলার ফুটেজ দেয়নি ইরান: মূলধারার গণমাধ্যমে ভুল সংবাদ প্রচারের হিড়িক

মার্চ ৬, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় মন্দির দখলের চেষ্টায় অভিযুক্ত শহিদ মিয়া জামায়াত নেতা নন
ফ্যাক্টচেক

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দির দখলের চেষ্টায় অভিযুক্ত শহিদ মিয়া জামায়াত নেতা নন

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন জামায়াত আমিরের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ক্যাম্পাসের পাশে ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

ক্যাম্পাসের পাশে ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

মার্চ ১৬, ২০২৬
কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

মার্চ ১৫, ২০২৬
কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিবকে গুলি: আটক ১

কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিবকে গুলি: আটক ১

মার্চ ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০