ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, কেবল ছাত্র উপদেষ্টারা নন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্ত আরও কয়েকজনও আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আলোচনায় রয়েছেন। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, উপদেষ্টাদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কোনো আইনগত বাধা নেই। তবে দায়িত্বে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত তৈরি করতে পারে, তাই নির্বাচনে অংশ নিতে হলে আগে পদত্যাগ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও কোন আসন থেকে বা কোন দলের হয়ে লড়বেন—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
