শনিবার, এপ্রিল ৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

আওয়ামী লীগের মিত্রদের নিয়ে জোট গড়ার চেষ্টা জাতীয় পার্টিসহ ১৬টি দলের

- তুর্জ খান
ডিসেম্বর ১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে গতকাল রোববার জাতীয় পার্টির দুটি অংশসহ মোট ১৬টি রাজনৈতিক দলের বৈঠকে নতুন রাজনৈতিক জোট ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট’ গঠনে ঐকমত্য হয়েছে। আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) এবং ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টি (জাপা)–উভয় পক্ষই এ জোটে যুক্ত হচ্ছে। জোটের মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন জাপার (আনিস) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। আগামী ৬ ডিসেম্বর জোটটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে।

বৈঠকে ব্যারিস্টার আনিস বলেন, ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে গেলে ভালো ফল পাওয়ার সুযোগ রয়েছে। তিনি জানান, জোটের মূলনীতি হবে বাংলাদেশি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, উদার গণতন্ত্র ও সব ধর্মের মানুষের সহাবস্থান।

সভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। তিনি বলেন, তারা ঐক্যের রাজনীতি করেন, কিন্তু অন্তর্বর্তী সরকার বিভাজনের রাজনীতি করছে।

জোটবদ্ধ হওয়া দলগুলোর অধিকাংশই অতীতে আওয়ামী লীগের সমর্থক ছিল। মঞ্জু ও আনিস দুজনই বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সময় মন্ত্রী ছিলেন। ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে তারা আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সংসদ সদস্য হন। ২০২৪ সালের নির্বাচনে আনিসুল ইসলাম মাহমুদ বিরোধীদলীয় উপনেতা হন। জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর জাপা চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বিরোধে পড়ে আনিস আলাদা দল গঠন করেন।

বৈঠকে অংশ নেন জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, মহাসচিব শওকত মাহমুদ, জাপার (মতিন) ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এন এম সিরাজুল ইসলাম, মুসলিম লীগের সভাপতি মহসিন রশিদ, এনপিপির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালু, নেজামে ইসলাম পার্টির একাংশের নির্বাহী সভাপতি মাওলানা আশরাফুল হক, ইসলামিক জোটের চেয়ারম্যান আবু নাসের ওহেদ ফারুক, জাতীয় সংস্কার জোটের সভাপতি মেজর (অব.) আমীন আহমেদ আফসারী, মানবাধিকার পার্টির চেয়ারম্যান আখতার হোসেন এবং জাগপার একাংশের সভাপতি মহিউদ্দিন বাবলুসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা।

বৈঠকের শেষে রুহুল আমিন হাওলাদার জানান, বৃহত্তর জোট গঠনে ১৬টি রাজনৈতিক দল ইতোমধ্যে একমত হয়েছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ৩৬৫ মার্কিন সেনা আহত: পেন্টাগন

এপ্রিল ৪, ২০২৬
জামায়াত

দলীয় ও সংসদীয় দায়িত্ব পালনে সমন্বয় করে কাজ করছেন জামায়াতের এমপিরা

এপ্রিল ৪, ২০২৬
প্রধান সংবাদ

মার্চে বিএনপির ২৩৬ অপরাধ, ২২টি খুনের অভিযোগের তালিকা প্রকাশ

এপ্রিল ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরান যুদ্ধে ৩৬৫ মার্কিন সেনা আহত: পেন্টাগন

এপ্রিল ৪, ২০২৬

ফরিদপুরে গ্রামবাসীদের রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশসহ আহত ২ শতাধিক

এপ্রিল ৪, ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলকে বরণে শোভাযাত্রা ও সংবর্ধনার আয়োজন

এপ্রিল ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version