রবিবার, মে ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

লাইসেন্স হস্তান্তর সম্মিলিত ইসলামী ব্যাংকের

- তুহিন সিরাজী
ডিসেম্বর ১, ২০২৫
A A
লাইসেন্স হস্তান্তর সম্মিলিত ইসলামী ব্যাংকের
Share on FacebookShare on Twitter

পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক–এর চূড়ান্ত লাইসেন্স সরকারকে হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কার্যালয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের পক্ষে অতিরিক্ত সচিব আজিমুদ্দিন বিশ্বাস ও যুগ্ম সচিব শেখ ফরিদের হাতে লাইসেন্স তুলে দেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক বায়েজিদ সরকার।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহাম্মদসহ লাইসেন্সিং শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় শরীয়াহভিত্তিক পরিচালিত এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংককে একীভূত করে নতুন ব্যাংকটি গঠন করা হয়েছে।

৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে নতুন ব্যাংকটির কার্যক্রম শুরু হবে—এর মধ্যে ২০ হাজার কোটি টাকা দিচ্ছে সরকার, আর বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমাকৃত অর্থের বিনিময়ে শেয়ার হিসেবে প্রদান করা হবে। সরকারি বিভিন্ন তহবিলও এ ব্যাংকে রাখা হবে। পাশাপাশি আকর্ষণীয় মুনাফার হার ঘোষণা করে সাধারণ আমানতকারীদের আবারও ব্যাংকে অর্থ রাখতে উৎসাহিত করা হবে। তারল্য বাড়াতে ঋণ আদায় কার্যক্রমও জোরদার করা হবে।

সূত্র জানিয়েছে, লাইসেন্স ইস্যুর পর চলতি সপ্তাহেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য একটি স্কিম ঘোষণা করতে পারেন। এতে আমানতকারীরা কীভাবে টাকা তুলতে পারবেন, কোন প্রক্রিয়ায় অর্থ পাওয়া যাবে এবং মুনাফার হার কী হবে—এসব তথ্য বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। শুরুতে আমানত বীমা তহবিল থেকে ২ লাখ টাকা পর্যন্ত তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হবে, আর বাকি অর্থ ধাপে ধাপে উত্তোলন করা যাবে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রাথমিক কার্যালয় হবে রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে। ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল শাখায় একটি চলতি হিসাবও খোলা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব আইয়ুব মিয়া।

গত ৫ নভেম্বর প্রশাসক নিয়োগ এবং পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করে নতুন ব্যাংক গঠনের কাজ শুরু করেছিল বাংলাদেশ ব্যাংক।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রীকে অপহরণ, আসামি কারাগারে

মে ২, ২০২৬
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রুশ নাগরিকের আকস্মিক মৃত্যু

মে ২, ২০২৬
বাংলাদেশ

দক্ষতাসম্পন্ন শিক্ষক সূচকে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন বাংলাদেশ

মে ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ফজলুর রহমান ট্রেনিংয়ের পর রাইফেলই হাতে নেননি: কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দার

    0 shares
    Share 0 Tweet 0
  • চট্টগ্রামে হিন্দু প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও লুটপাট, অভিযুক্ত বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজাপুর বিএনপির সভাপতির ছেলে ইয়াবাসহ আটক

মে ৩, ২০২৬

চট্টগ্রামে ৩,০০০ পিস ইয়াবাসহ এনসিপি কর্মী গ্রেপ্তার

মে ২, ২০২৬

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মে ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version