রবিবার, মে ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

বৃহস্পতিবার সম্মিলিত ইসলামী ব্যাংক উদ্বোধন, একসঙ্গে কত টাকা তোলা যাবে?

- তুহিন সিরাজী
ডিসেম্বর ২, ২০২৫
A A
বৃহস্পতিবার সম্মিলিত ইসলামী ব্যাংক উদ্বোধন, একসঙ্গে কত টাকা তোলা যাবে?
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে নতুন এই ব্যাংকের কার্যক্রম চালু হয়। পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত এই প্রতিষ্ঠানের আমানতকারীরা চাইলে আগামী রোববার থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন।

মঙ্গলবার দুপুরে গভর্নরের সঙ্গে বৈঠক শেষে ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া সাংবাদিকদের বলেন, ব্যাংকের ভিশন-মিশন, আইনকানুন এবং সার্বিক কার্যক্রম পর্যালোচনা করাই আজকের বৈঠকের মূল উদ্দেশ্য ছিল। সামনে ব্যাংকটিকে একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো এবং আইনসম্মতভাবে পাঁচটি ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত এই নতুন প্রতিষ্ঠান ইসলামি ব্যাংকিং খাতের অস্থিরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী সপ্তাহ থেকেই দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়া শুরু হবে এবং বড় অঙ্কের আমানত ফেরতের জন্য একটি রোডম্যাপ প্রস্তুত করা হচ্ছে।

গত রোববার গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বিশেষ বোর্ড সভায় সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামি ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—একীভূত করে নতুন ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে লাইসেন্স হস্তান্তর করে।

মতিঝিলে সেনাকল্যাণ ভবনে স্থাপিত নতুন প্রধান কার্যালয় থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-র পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি এবং আমানতকারীদের অংশ থেকে আসবে বাকি ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রীকে অপহরণ, আসামি কারাগারে

মে ২, ২০২৬
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রুশ নাগরিকের আকস্মিক মৃত্যু

মে ২, ২০২৬
বাংলাদেশ

দক্ষতাসম্পন্ন শিক্ষক সূচকে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন বাংলাদেশ

মে ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • ফজলুর রহমান ট্রেনিংয়ের পর রাইফেলই হাতে নেননি: কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দার

    0 shares
    Share 0 Tweet 0
  • চট্টগ্রামে হিন্দু প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও লুটপাট, অভিযুক্ত বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজাপুর বিএনপির সভাপতির ছেলে ইয়াবাসহ আটক

মে ৩, ২০২৬

চট্টগ্রামে ৩,০০০ পিস ইয়াবাসহ এনসিপি কর্মী গ্রেপ্তার

মে ২, ২০২৬

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মে ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version