শনিবার, এপ্রিল ৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

চাঁদা না পেয়ে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

তুর্জ খান - তুর্জ খান
ডিসেম্বর ২, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জলমহাল থেকে ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে প্রায় ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে যুবদল নেতা মো. আব্দুল আহাদের বিরুদ্ধে। সোমবার সকাল ৯টার দিকে ভুনবীর ইউনিয়নের শাসন লতুয়া খালকাটা বিলে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় রাতে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ করেন মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক ও আলীসারকুল এলাকার বাসিন্দা সুজিত সরকার। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে যুবদল নেতা আব্দুল আহাদ সমিতির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ৩০ নভেম্বর রাতে আহাদ মাইকিং করে জলমহালের ইজারা ‘অবৈধ’ ঘোষণা করেন। পরদিন সকালে তার নেতৃত্বে শতাধিক লোক জলমহালে ঢুকে মাছ ধরে নিয়ে যায়, এতে সমিতির প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাধা দিতে গেলে হামলার চেষ্টা করা হয় এবং উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, থানার ওসি মো. আমিনুল ইসলামসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরওপড়ুন

কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি

দেশজুড়ে সংকট, জাইমাকে নিয়ে তারেক রহমানের সিনেমা সমালোচনার ঝড়

সুজিত সরকার জানান, উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে তিন বছরের জন্য লতুয়া বিল লিজ নেওয়া হয়েছে। আব্দুল আহাদ নিজেকে মৌলভীবাজার-৪ আসনের বিএনপি নেতা হাজী মুজিবুর রহমান চৌধুরীর লোক পরিচয়ে প্রভাব খাটানোর চেষ্টা করে আসছিলেন। চাঁদা না দেওয়া হলে মুজিবুর রহমান চৌধুরী তাকে মাছ তুলে নিতে নির্দেশ দিয়েছেন বলে দাবি করেন আহাদ।

অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা আহাদ জানান, চাঁদাবাজির বিষয়টি মিথ্যা। মৎস্যজীবী সমিতি বিলটি অন্যের মাধ্যমে চালান, তাদের স্বার্থেই অভিযোগ করা হয়েছে। তিনি দাবি করেন, হাওরে নেটের বেড়ার বিরুদ্ধে স্থানীয়দের সমস্যার কথা তুলে ধরতেই তারা উদ্যোগ নিয়েছেন।

মৌলভীবাজার-৪ আসনের বিএনপি প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী বলেন, কেউ যদি চাঁদাবাজি বা সন্ত্রাসী কাজ করে, সে তার লোক নয়। প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, মৎস্য কর্মকর্তা ও এসিল্যান্ডকে বিষয়টি দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি
প্রধান সংবাদ

কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি

এপ্রিল ৩, ২০২৬
দেশজুড়ে সংকট, জাইমাকে নিয়ে তারেক রহমানের সিনেমা সমালোচনার ঝড়
প্রধান সংবাদ

দেশজুড়ে সংকট, জাইমাকে নিয়ে তারেক রহমানের সিনেমা সমালোচনার ঝড়

এপ্রিল ৩, ২০২৬
মহাখালীতে সরকারি জমি উদ্ধারে বাধা দিয়েছিল পার্থর লোকজন: ফয়েজ আহমদ
বাংলাদেশ

মহাখালীতে সরকারি জমি উদ্ধারে বাধা দিয়েছিল পার্থর লোকজন: ফয়েজ আহমদ

এপ্রিল ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ভূপাতিত: মেহর নিউজ

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ভূপাতিত: মেহর নিউজ

এপ্রিল ৪, ২০২৬
ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

এপ্রিল ৪, ২০২৬
কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি

কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি

এপ্রিল ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০