শনিবার, এপ্রিল ৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

আপাতত দেশে ফেরা হচ্ছে না তারেক রহমানের, নেপথ্যের কারণ কি?

- তুর্জ খান
ডিসেম্বর ৩, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনা চললেও আপাতত তাঁর ফিরছেন না বলে জানিয়েছে দলীয় সূত্র। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান।

তারেক রহমান ফেসবুকে এক পোস্টে জানান, সংকটকালে মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা থাকলেও দেশে ফেরা তাঁর একক সিদ্ধান্ত নয়। দলীয় সংশ্লিষ্ট সূত্র বলছে, পাঁচটি কারণে তিনি এখনই দেশে ফিরছেন না—আন্তর্জাতিক ও জাতীয় কূটনৈতিক পরিস্থিতি, ব্যক্তিগত নিরাপত্তা, পাসপোর্ট জটিলতা, ট্রাভেল পাস ইস্যু এবং রাজনৈতিক হিসাব–নিকাশ।

অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, পরিস্থিতি অনুকূলে এলে যেকোনো সময় দেশে ফিরতে পারেন তিনি। স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। একইভাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও দেশে ফেরার বিষয়ে অনিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন।

বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাঁকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতি রয়েছে। বিশেষজ্ঞদের সম্মতি মিললে কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে লন্ডনের লন্ডন ক্লিনিক হসপিটালে স্থানান্তর করা হবে। এ উদ্দেশ্যে কাতার সরকারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ হয়েছে।

বর্তমানে ইউকে, ইউএসএ, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সমন্বিত মেডিকেল টিম খালেদা জিয়ার চিকিৎসা তদারকি করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিকিৎসকদের সিদ্ধান্ত ও খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সম্ভাবনার ওপর নির্ভর করছে তারেক রহমানের দেশে ফিরে আসা।

গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

জুয়ার আসরে ক্ষুব্ধ এলাকাবাসীর হামলা, বিএনপি নেতা নিহত

এপ্রিল ৪, ২০২৬
বাংলাদেশ

বগুড়ায় ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতন, ছয় দিন পর মৃত্যু, অভিযুক্ত যুবদল নেতাকে বহিষ্কার

এপ্রিল ৪, ২০২৬
প্রধান সংবাদ

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৫৭৯২ জন, মৃত্যু ৯৪

এপ্রিল ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বইছে তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন

এপ্রিল ৪, ২০২৬

ইমন-মোস্তাফিজ নৈপুণ্যে মুলতানকে হারাল লাহোর

এপ্রিল ৪, ২০২৬

শক্তিশালী মার্কিন ‘এ-১০ ওয়ার্টহগ’ ভূপাতিত করল ইরান

এপ্রিল ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version