বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশ পাওয়া শীর্ষ তিনের দুজনই ছাত্রলীগের

ডিসেম্বর ৫, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

৪৫তম বিসিএসের পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শীর্ষ তিনজনের মধ্যে দু’জন ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন। সরকারি কর্মকমিশন ২৬ নভেম্বর প্রকাশিত ফলাফলে দেখা যায়, পুলিশ ক্যাডারের প্রথম তিনজনই মেডিকেলের শিক্ষার্থী। অনুসন্ধানে জানা গেছে, দ্বিতীয় স্থানে থাকা ডা. সাদিয়া সুলতানা মিতু এবং তৃতীয় স্থানে থাকা ডা. হাদীদ হাসান হিমেল ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

ডা. সাদিয়া সুলতানা মিতু শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ছিলেন। কলেজে পড়াকালীন তিনি ছাত্রলীগে যুক্ত হন এবং ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর ঘোষিত শাখা কমিটিতে সহ-সভাপতি পদ পান। ওই সময়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ছাত্রলীগের বিরুদ্ধে নানা নিপীড়নমূলক অভিযোগ ওঠে। ২০২২ সালের ১৩ আগস্ট ছেলেদের হল থেকে ২০ জনকে পিটিয়ে বের করে দেওয়ার ঘটনাও ঘটে। ঘটনার এক মাস পরই প্রকাশিত কমিটিতে সহ-সভাপতি হন মিতু। সহপাঠীরা জানিয়েছেন, তিনি শাখা ছাত্রলীগের সক্রিয় নেত্রী ছিলেন এবং সাংস্কৃতিক সংগঠন ‘স্ফূরণ’-এর সঙ্গেও যুক্ত ছিলেন। তবে ব্যক্তিগতভাবে কাউকে নিপীড়নের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে ডা. মিতু বলেন, হোস্টেলে থাকার প্রয়োজনেই তিনি পদটি ধরে রেখেছিলেন। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন। তার কথায়, ছাত্রলীগে থাকা “জীবনের সবচেয়ে বড় ভুল” ছিল।

তৃতীয় স্থানে থাকা ডা. হাদীদ হাসান হিমেল রংপুর মেডিকেল কলেজের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। সহপাঠীদের ভাষ্য, তিনি কোনো কমিটিতে না থাকলেও ছাত্রলীগে সক্রিয় ছিলেন এবং রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের একটি গ্রুপের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি ছাত্রলীগ সমর্থিত অবস্থান নিতেন। যদিও ব্যক্তিগতভাবে কোনো শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ তার বিরুদ্ধে পাওয়া যায়নি।

সহপাঠীদের মতে, হিমেল তৎকালীন স্বাচিপ নেতার অনুসারী ছাত্রলীগের একটি গ্রুপে ঘনিষ্ঠ ছিলেন। তবে তিনি সংশ্লিষ্টতা অস্বীকার করে বলেন, কোনো রাজনৈতিক সংগঠন বা ক্লাবের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না এবং তিনি সবসময় নন-পলিটিক্যাল ব্লকে অবস্থান করতেন।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারের শীর্ষ তালিকায় এই দুই ছাত্রলীগ–সংশ্লিষ্ট প্রার্থীর অবস্থান নিয়ে শিক্ষাঙ্গনে বিভিন্ন আলোচনা চলছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

সৌদি আরবকে পরমাণু কর্মসূচির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন ইসরায়েল

জুলাই ২২, ২০২৬
জামায়াত

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

জুলাই ২২, ২০২৬
প্রধান সংবাদ

জুলাই বিপ্লবের অপ্রতিরোধ্য ‘স্ট্যালিনগ্রাদ’ যাত্রাবাড়ী

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version