শনিবার, এপ্রিল ৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

মুজিবকে ‘আল্লাহর ওলি’ আখ্যা দেয়া সেই আ.লীগ নেতার সঙ্গে বিএনপি প্রার্থীর ছবি ভাইরাল

তুর্জ খান - তুর্জ খান
ডিসেম্বর ৬, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড–পাহাড়তলী–আকবরশাহ) আসনে বিএনপির সম্ভাব্য ধানের শীষের প্রার্থী কাজী সালাউদ্দিনকে ঘিরে দলীয় পর্যায়ে তীব্র ক্ষোভ ও সমালোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ নেতা ও সাবেক চসিক মেয়র এম মনজুর আলমের সঙ্গে তার ঘনিষ্ঠ আলাপচারিতার ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর তৃণমূল নেতাকর্মীরা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন।

দলীয় সূত্র জানায়, মনোনয়ন নিয়ে আগেই তৃণমূলে অসন্তোষ ছিল। কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করেছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনি এম মনজুর আলমের সঙ্গে তার অফিসকক্ষে খোশগল্পে মগ্ন ছিলেন। জানা গেছে, একটি জানাজা উপলক্ষে কাট্টলীতে গিয়ে মনজুর আলমের অনুরোধে তিনি তার অফিসে যান এবং দীর্ঘ আলাপের পর এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এম মনজুর আলম আওয়ামী লীগমুখী রাজনীতির কারণে দীর্ঘদিন ধরে আলোচিত ব্যক্তি। শেখ রাসেলের নামে স্টেডিয়াম নির্মাণ, জমি দখলের অভিযোগ, রাজনৈতিক অবস্থান পরিবর্তন, এমনকি শেখ মুজিবকে “আল্লাহর ওলি” আখ্যা দেওয়া— এসব কারণে তিনি ব্যাপক সমালোচিত।

এমন বিতর্কিত একজন আওয়ামী লীগ নেতার সঙ্গে বিএনপির সম্ভাব্য প্রার্থীর ঘনিষ্ঠতার ঘটনায় তৃণমূলে ক্ষোভ দেখা দিয়েছে। সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সদস্যসচিব ছালে আহাম্মদ সওদাগর অভিযোগ করেন, কাজী সালাউদ্দিন প্রতিহিংসার রাজনীতি শুরু করেছেন এবং ত্যাগী নেতাদের বহিষ্কার করে সংগঠনকে অস্থিতিশীল করেছেন। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত থাকায় ১৭ বছরে তিনি কখনো গ্রেপ্তার হননি।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালিন বলেন, আওয়ামী লীগমুখী মনজুর আলমের অফিসে বসে চা খাওয়ার দৃশ্য জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ নেতাদের ব্যবসায়িক স্বার্থও তিনি নিয়ন্ত্রণ করেন— এমন অভিযোগও তোলা হয়েছে।

আরওপড়ুন

কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি

দেশজুড়ে সংকট, জাইমাকে নিয়ে তারেক রহমানের সিনেমা সমালোচনার ঝড়

বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া জানান, ধানের শীষের সম্ভাব্য প্রার্থী হয়েও আওয়ামী লীগ নেতার অফিসে যাওয়ার ঘটনা গ্রহণযোগ্য নয়। এদিকে, সম্প্রতি উপজেলা বিএনপির জরুরি সভায় কাজী সালাউদ্দিনের ভাই কাজী মহিউদ্দিনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে।

তৃণমূল নেতাকর্মীদের দাবি, সীতাকুণ্ডে বিএনপিকে জিততে হলে কাজী সালাউদ্দিনকে পরিবর্তন করা জরুরি। তারা মনে করেন, তার পরিবর্তে অধ্যাপক আসলাম চৌধুরীকে মনোনয়ন দিলে আসনটি সহজেই বিএনপির নিয়ন্ত্রণে আসবে এবং এটি তারেক রহমানকে উপহার দেওয়া সম্ভব হবে।

সম্পর্কিত খবর

কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি
প্রধান সংবাদ

কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি

এপ্রিল ৩, ২০২৬
দেশজুড়ে সংকট, জাইমাকে নিয়ে তারেক রহমানের সিনেমা সমালোচনার ঝড়
প্রধান সংবাদ

দেশজুড়ে সংকট, জাইমাকে নিয়ে তারেক রহমানের সিনেমা সমালোচনার ঝড়

এপ্রিল ৩, ২০২৬
মহাখালীতে সরকারি জমি উদ্ধারে বাধা দিয়েছিল পার্থর লোকজন: ফয়েজ আহমদ
বাংলাদেশ

মহাখালীতে সরকারি জমি উদ্ধারে বাধা দিয়েছিল পার্থর লোকজন: ফয়েজ আহমদ

এপ্রিল ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • সালাউদ্দিন গুম হন নাই, আমলা বন্ধুরা তাঁকে ভারত পাঠিয়ে দেন: আনিস আলমগীর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ভূপাতিত: মেহর নিউজ

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ভূপাতিত: মেহর নিউজ

এপ্রিল ৪, ২০২৬
ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

এপ্রিল ৪, ২০২৬
কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি

কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি

এপ্রিল ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০