শনিবার, এপ্রিল ৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

‘জয়বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা, ভিডিও ভাইরাল

তুর্জ খান - তুর্জ খান
ডিসেম্বর ৭, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

পাবনার ঈশ্বরদীতে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করায় সমালোচনায় পড়েছেন সিরাজুল ইসলাম নামে এক প্রধান শিক্ষক। শুক্রবার রাতে চররূপপুর এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ স্লোগান দেন। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

সিরাজুল ইসলাম লক্ষীকুন্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের তহবিল আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের দায় আড়াল করতে তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর তাকে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হতে দেখা যায়। দোয়া মাহফিল, মিছিল-মিটিংসহ বিভিন্ন কর্মসূচিতেও তিনি নিয়মিত অংশ নিচ্ছেন।

দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে সিরাজুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় না থেকেও উন্নয়ন করছে; ক্ষমতায় এলে আরও বেশি উন্নয়ন করবে। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, ধানের শীষের বিজয়ের মাধ্যমে উন্নয়নের ধারা বজায় থাকবে। বক্তব্য শেষে তিনি ‘জয়বাংলা’ স্লোগান দিলে সেখানে উপস্থিত নেতাকর্মীরা হাসাহাসি শুরু করেন।

আরওপড়ুন

কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি

দেশজুড়ে সংকট, জাইমাকে নিয়ে তারেক রহমানের সিনেমা সমালোচনার ঝড়

একজন প্রধান শিক্ষকের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং দলীয় প্রতীকের পক্ষে প্রচারণা করায় উপজেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ বিষয়ে সিরাজুল ইসলাম বলেন, তিনি কখনো রাজনীতি করেননি এবং শিক্ষক হিসেবে রাজনৈতিক অনুষ্ঠানে গিয়ে দলের পক্ষে বক্তব্য দেওয়া ঠিক হয়নি। জয়বাংলা স্লোগানটি ভুলে বলেছেন দাবি করে তিনি দুঃখ প্রকাশ করেন।

দোয়া মাহফিলের প্রধান অতিথি ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন জানান, এটি স্থানীয় যুবসমাজের আয়োজন ছিল, দলীয় অনুষ্ঠান নয়। সিরাজুল ইসলাম ভুল করে স্লোগান দিয়েছেন এবং তাৎক্ষণিক ক্ষমাও চেয়েছেন।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, একজন সরকারি কর্মচারী হিসেবে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ নেই।

সম্পর্কিত খবর

কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি
প্রধান সংবাদ

কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি

এপ্রিল ৩, ২০২৬
দেশজুড়ে সংকট, জাইমাকে নিয়ে তারেক রহমানের সিনেমা সমালোচনার ঝড়
প্রধান সংবাদ

দেশজুড়ে সংকট, জাইমাকে নিয়ে তারেক রহমানের সিনেমা সমালোচনার ঝড়

এপ্রিল ৩, ২০২৬
মহাখালীতে সরকারি জমি উদ্ধারে বাধা দিয়েছিল পার্থর লোকজন: ফয়েজ আহমদ
বাংলাদেশ

মহাখালীতে সরকারি জমি উদ্ধারে বাধা দিয়েছিল পার্থর লোকজন: ফয়েজ আহমদ

এপ্রিল ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ভূপাতিত: মেহর নিউজ

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ভূপাতিত: মেহর নিউজ

এপ্রিল ৪, ২০২৬
ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

এপ্রিল ৪, ২০২৬
কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি

কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি

এপ্রিল ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০