Wednesday, September 23, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

December 7, 2025
A A

সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলার বাদী আইনজীবী রিদওয়ান হোসেন রবিনের জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী নাজমুল তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, দেশের প্রায় ৯১ দশমিক ৪ শতাংশ মুসলমানের জন্য ধর্ম এবং ধর্মীয় আচরণ অত্যন্ত সংবেদনশীল। রোজা মুসলমানদের কাছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পালনীয় একটি ইবাদত, যার পুরস্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন—এ বিশ্বাস তাদের গভীরভাবে নাড়া দেয়। অন্যদিকে সনাতন ধর্মাবলম্বীরা দেব-দেবীর আকৃতি নির্ধারণ করে পূজা-অর্চনা করে থাকেন। অভিযোগে উল্লেখ করা হয়, রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলে মন্তব্য করা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে গুরুতর আঘাত দেয় এবং সামাজিক অস্থিরতার সম্ভাবনা সৃষ্টি করে।

অভিযোগে আরও বলা হয়, কিছুদিন আগে শিশির মনির ইচ্ছাকৃতভাবে একটি ইউটিউব চ্যানেল (DSN)-এ দেওয়া বক্তব্যে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে রোজা ও পূজার তুলনা করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুসলিম জনসাধারণের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি করে।

মামলায় দাবি করা হয়েছে, এই বক্তব্যের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টেরও আশঙ্কা তৈরি হয়েছে, যা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি করেছে।

Related Posts

প্রধান সংবাদ

ভারতে সাংবাদিকতার প্রশিক্ষণ, হানিট্র্যাপে ফেলার আশঙ্কা

September 23, 2026
আন্তর্জাতিক

প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবারের মতো রমজান কাদিরভের বিজয়

September 23, 2026
জামায়াত

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

September 23, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারতে সাংবাদিকতার প্রশিক্ষণ, হানিট্র্যাপে ফেলার আশঙ্কা

September 23, 2026

প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবারের মতো রমজান কাদিরভের বিজয়

September 23, 2026

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

September 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version