Monday, September 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা 

December 8, 2025
A A

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে তিন মাস পর আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টায় নাসিক অঞ্চল থেকে পেঁয়াজবোঝাই ভারতীয় তিনটি ট্রাক বন্দর এলাকায় প্রবেশ করে। আমদানির খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় খুচরা বাজারে কেজিপ্রতি ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত দাম কমে যায়।

মেসার্স রনি এন্টারপ্রাইজের আমদানিকারক আব্দুল মালেক বাবু জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর ৪০০ ডলার মূল্য নির্ধারণে পেঁয়াজ আমদানি করা হয়েছে। তবে কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় বিক্রি এখনো শুরু হয়নি। হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এ আর জামান বাঁধন বলেন, ট্রাক তিনটি বন্দরে প্রবেশ করেছে, কিন্তু শুল্কায়ন ও পরীক্ষণের আবেদন না আসায় কাস্টমস কার্যক্রম শুরু করা যায়নি।

হিলি স্থলবন্দরের আমদানিকারক গ্রুপের সহ-সভাপতি শহিদুল ইসলাম জানান, আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত শতাধিক ব্যবসায়ী আমদানির অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। কৃষকের স্বার্থের কথা বিবেচনা করে অনুমতি বন্ধ রাখা হলেও সাম্প্রতিক বাজার অস্থিরতায় সীমিত পরিসরে আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আমদানির খবরে বাজারে আকস্মিক দাম কমায় তিনি সিন্ডিকেটকেই দায়ী করেন।

হিলি বাজারে কেনাকাটা করতে আসা এনজিও কর্মী নিলুফা ইয়াসমিন বলেন, কয়েকদিন ধরে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়েছিল। কিন্তু আমদানির খবরেই এক ঝটকায় দাম কমে যাওয়া বাজার সিন্ডিকেটেরই প্রভাব। তার অভিযোগের সত্যতা স্থানীয় কয়েকজন ব্যবসায়ীও স্বীকার করেন।

খুচরা ব্যবসায়ী মোকারম হোসেন জানান, শনিবার যে পেঁয়াজ ১৩০ টাকা দরে বিক্রি হয়েছে, এখন তা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। মুড়িকাটা পেঁয়াজের দাম ১১০ টাকা থেকে কমে হয়েছে ৮৫ টাকা। পাইকারি দামে বড় পরিবর্তনের কারণে এই প্রভাব খুচরা বাজারে পড়েছে।

একাধিক আমদানিকারক জানান, হিলি বন্দরের শতাধিক ব্যবসায়ী আইপি অনুমতি চেয়ে আবেদন করেছেন। অনেকে অনুমতি পেয়ে আমদানিও শুরু করেছেন। যাদের অনুমতি বাকি, তারা প্রস্তুতি নিয়ে ভারতের রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। অনুমতি পেলেই আমদানি শুরু হবে।

Related Posts

বাংলাদেশ

কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলনে মামলা: কৃষকেরা ঘরছাড়া

September 21, 2026
জামায়াত

সরকার কালাকানুন চাপিয়ে দিলে তা সরকারের জন্য অনিবার্য পরিণতির আরেকটি নতুন মাত্রা তৈরি করবে: সেমিনারে গোলাম পরওয়ার

September 21, 2026
প্রধান সংবাদ

দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো প্রায় ১ টাকা ৩৩ পয়সা

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলনে মামলা: কৃষকেরা ঘরছাড়া

September 21, 2026

সরকার কালাকানুন চাপিয়ে দিলে তা সরকারের জন্য অনিবার্য পরিণতির আরেকটি নতুন মাত্রা তৈরি করবে: সেমিনারে গোলাম পরওয়ার

September 21, 2026

পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version