শনিবার, এপ্রিল ৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

মঙ্গলবার আসছে না খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
ডিসেম্বর ৮, ২০২৫
A A
খালেদা জিয়াকে শুক্রবার লন্ডনে নেয়ার পরিকল্পনা
Share on FacebookShare on Twitter

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার ঢাকায় আসছে না। মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের যে অনুমতি দেওয়া হয়েছিল, এয়ার অ্যাম্বুলেন্স পরিচালনাকারী প্রতিষ্ঠান তা বাতিলের অনুরোধ জানিয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারীর মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে। তিনি বলেন, “বাতিলের অনুরোধটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে, তারা পরবর্তী ব্যবস্থা নেবে।”

এর আগে, রোববার বেবিচকে জমা দেওয়া অপারেটরের প্রাথমিক আবেদনের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টার ল্যান্ডিং ও একই দিন রাত ৯টার উড্ডয়নের অনুমোদন পাওয়া যায়।

আরওপড়ুন

কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি

দেশজুড়ে সংকট, জাইমাকে নিয়ে তারেক রহমানের সিনেমা সমালোচনার ঝড়

কাতার সরকার দীর্ঘ দূরত্বের চিকিৎসা পরিবহনের জন্য উপযোগী বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স নির্বাচন করার পর, সেই বিমান পরিচালনার দায়িত্বে থাকা এফএআই এভিয়েশন গ্রুপকে চার্টার করে এই মেডিক্যাল ইভাকুয়েশন ফ্লাইটের ব্যবস্থা করে। খালেদা জিয়ার জন্য প্রতিষ্ঠানটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (CL60) নির্ধারণ করেছিল, যা আন্তর্জাতিক মানের মিশন–সমর্থিত এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে পরিচিত।

উল্লেখ্য, দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে লন্ডন ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরাও যুক্ত আছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ড এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। বোর্ডের অনুমতি মিললেই তাকে লন্ডন নেওয়া হবে।

সম্পর্কিত খবর

কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি
প্রধান সংবাদ

কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি

এপ্রিল ৩, ২০২৬
দেশজুড়ে সংকট, জাইমাকে নিয়ে তারেক রহমানের সিনেমা সমালোচনার ঝড়
প্রধান সংবাদ

দেশজুড়ে সংকট, জাইমাকে নিয়ে তারেক রহমানের সিনেমা সমালোচনার ঝড়

এপ্রিল ৩, ২০২৬
ভুয়া মাদ্রাসার নামে সরকারি ত্রাণের চাল লোপাট ‘বিএনপি নেতার’
বাংলাদেশ

ভুয়া মাদ্রাসার নামে সরকারি ত্রাণের চাল লোপাট ‘বিএনপি নেতার’

এপ্রিল ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ভূপাতিত: মেহর নিউজ

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ভূপাতিত: মেহর নিউজ

এপ্রিল ৪, ২০২৬
ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

এপ্রিল ৪, ২০২৬
কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি

কথা আর কাজে মিল নেই: ইশতেহার থেকে সরে যাচ্ছে বিএনপি

এপ্রিল ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০