ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে আজ সোমবার বিকেলে ২.৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা ৩৬ মিনিটে এই ভূমিকম্পটি ঘটে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল মাত্র ৫ কিলোমিটার গভীরে।
উৎপত্তিস্থল ছিল ভারতের মিজোরাম রাজ্যের আইজল শহর থেকে উত্তর–পশ্চিমে প্রায় ৭৫ কিলোমিটার দূরে এবং ত্রিপুরার ধর্মনগর থেকে দক্ষিণ–পূর্বে প্রায় ২০ কিলোমিটার দূরে। এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা জানান, সীমান্তবর্তী এই অঞ্চলে প্লেট টেকটোনিক সক্রিয়তা অব্যাহত থাকায় ভবিষ্যতে আরও কম্পন অনুভূত হতে পারে। তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: ইউরোপীয়–ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (EMSC)
