বুধবার, জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

প্রকাশ্যে নদী থেকে মাটি লুট করে নিয়ে যাচ্ছেন বিএনপি নেতা মাহফুজ

ডিসেম্বর ৯, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

শরীয়তপুরের গোসাইরহাটে প্রকাশ্যে নদীর পাড় থেকে মাটি কেটে অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ও গোসাইরহাট উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান উজ্জ্বল চৌধুরীর বিরুদ্ধে। ভেকু ও ডাম্পার ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে মাটি উত্তোলন করে আশপাশের বিভিন্ন ইটভাটায় সরবরাহ করছেন। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি সৃষ্টি হয়েছে ভয়াবহ ভাঙনের আশঙ্কা। ইতিমধ্যেই প্রায় দুই কিলোমিটার নদীপাড়ে ভাঙন বিস্তার লাভ করেছে এবং অন্তত কয়েক একর কৃষিজমি হুমকির মুখে পড়েছে। নদীর দুই পাড়ের কয়েকশো পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে, দুটি বাড়ি ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।

সরেজমিন পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চেউয়াতলী এলাকায় জয়ন্তী নদীর পাড়ে দিনের বেলা প্রকাশ্যেই চলছে মাটি কাটার কাজ। ভেকু দিয়ে বড় গর্ত তৈরি করে ডাম্পারযোগে মাটি তোলা হচ্ছে এবং নিকটস্থ তিনটি ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। অভিযোগ করা হলেও প্রশাসনের দৃশ্যমান কোনো তৎপরতা নেই বলে দাবি ভুক্তভোগীদের। মাটি কাটায় নদীর পাড় দুর্বল হয়ে পড়েছে, অনেক এলাকায় জমিতে ফাটল ধরেছে এবং চাষাবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে উজ্জ্বল চৌধুরী কৃষক ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মাটি উত্তোলন অব্যাহত রেখেছেন। একাধিক কৃষক জানান, বালু জমে থাকায় ফসল উৎপাদন কমে গেছে এবং নদী ভাঙনের কারণে জমি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা বাড়ছে। কিন্তু প্রভাবশালী নেতার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

স্থানীয়দের অভিযোগ, উজ্জ্বল চৌধুরী দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে সরকারি নিয়ম উপেক্ষা করে নদীর পাড়কে ব্যক্তিগত সম্পদের মতো ব্যবহার করছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের আশঙ্কা, আগামী বর্ষায় ভয়াবহ ভাঙনে ঘরবাড়ি ও জমি নদীতে হারিয়ে যেতে পারে।

এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা মাহফুজুর রহমান উজ্জ্বল চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রৌশন আহমেদ জানান, নদী থেকে অবৈধভাবে মাটি বা বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। অভিযোগ পাওয়া গেছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

অভিযুক্ত ৪ জন সাবেক আ. লীগ এমপির ঘনিষ্ঠ, একজনকে দেখা গেছে বিএনপির মিছিলে

জুলাই ২৯, ২০২৬
এনসিপি

হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস

জুলাই ২৯, ২০২৬
জামায়াত

ফের পাবনায় বিএনপি-জামায়াত উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

জুলাই ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারতজুড়ে আন্দোলনকারী প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর ক্র্যাকডাউন

জুলাই ২৯, ২০২৬

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

জুলাই ২৯, ২০২৬

অভিযুক্ত ৪ জন সাবেক আ. লীগ এমপির ঘনিষ্ঠ, একজনকে দেখা গেছে বিএনপির মিছিলে

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version