শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি

এবার এনসিপির প্রার্থী বিএনপির সাবেক এমপি

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
ডিসেম্বর ১১, ২০২৫
A A
এবার এনসিপির প্রার্থী বিএনপির সাবেক এমপি
Share on FacebookShare on Twitter

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে দলের মনোনীত ১২৫ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির সাবেক নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মঞ্জুর কাদের।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মনোনয়ন ঘোষণার পর থেকেই তার নির্বাচনী এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মঞ্জুর কাদেরের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

মঞ্জুর কাদেরের মিডিয়া সেলের একটি সূত্র জানায়, তিনি মঙ্গলবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। শাপলা কলি প্রতীক পেয়েছেন তিনি। সাবেক এই প্রতিমন্ত্রী দ্রুত নির্বাচনী মাঠে নেমে আসবেন বলেও আশা প্রকাশ করা হয়।

২০০১ সালে সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুরের একাংশ) আসনে বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মেজর (অব.) মঞ্জুর কাদের।

আরও পড়ুন

যে আসন থেকে লড়বেন হান্নান মাসউদ

আরওপড়ুন

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

জুলাই সনদ বাস্তবায়ন না হলে, জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে: মঞ্জু

২০০৮ সালে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে নৌকা প্রতীকের প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের কাছে তিনি মাত্র ২৫২ ভোটে পরাজিত হন।

সাবেক সেনা কর্মকর্তা মঞ্জুর কাদের ১৯৮৬ সালে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে একই আসনে পুনরায় নির্বাচিত হয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সালে তিনি বিএনপিতে যোগ দেন এবং ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসনে ধানের শীষ প্রতীকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

এনসিপির মনোনয়ন পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন দলের যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। তিনি এক ফেসবুক পোস্টে মঞ্জুর কাদেরকে শুভেচ্ছা জানান। উল্লেখ্য, মাহিন সরকার নিজেও এই আসনে এনসিপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

সম্পর্কিত খবর

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
বাংলাদেশ

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

এপ্রিল ৩, ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না হলে, জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে: মঞ্জু
বাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে, জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে: মঞ্জু

এপ্রিল ৩, ২০২৬
চিন্ময়কে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি সরকারের প্রভাবশালী একটি অংশ
প্রধান সংবাদ

চিন্ময়কে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি সরকারের প্রভাবশালী একটি অংশ

এপ্রিল ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সরকার ও বিরোধী দলের দ্বন্দ্বের সূত্রপাত যেখানে

সরকার ও বিরোধী দলের দ্বন্দ্বের সূত্রপাত যেখানে

এপ্রিল ৩, ২০২৬
পাকিস্তানে এক লিটার ডিজেলের দাম এখন ৫২০ রুপি

পাকিস্তানে এক লিটার ডিজেলের দাম এখন ৫২০ রুপি

এপ্রিল ৩, ২০২৬
ইরানের কাছে এখনও বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে: মার্কিন গোয়েন্দা তথ্য

ইরানের কাছে এখনও বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে: মার্কিন গোয়েন্দা তথ্য

এপ্রিল ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০