শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি

হাদিকে নিয়ে নাহিদের আবেগঘন পোস্ট

- তুহিন সিরাজী
ডিসেম্বর ১৩, ২০২৫
A A
৩০০ আসনে প্রার্থী দেবে কখন এনসিপি , জানালেন নাহিদ
Share on FacebookShare on Twitter

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি জুলাই বিপ্লবে হাদির ভূমিকার কথা স্মরণ করেন এবং গভীর আক্ষেপ প্রকাশ করেন।

পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘হাদি ভাই, আমরা তোমাকে রক্ষা করতে পারিনি। তুমি এই দেশের জন্য দাঁড়িয়েছিলে, আর আমরা তোমাকে ব্যর্থ করেছি। সম্মান ও ন্যায়ের জন্য, জুলাইয়ের জন্য তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়েছ। কিন্তু আমরা জুলাই প্রজন্মকে একত্রিত রাখতে পারিনি। সাহসী, ক্ষুব্ধ ও আশাবাদী তরুণরা একটি ন্যায্য রাষ্ট্র চেয়েছিল—আমরা তাদের একসাথে ধরে রাখতে ব্যর্থ হয়েছি। আমরা সময় হারিয়েছি।’

তিনি আরও লেখেন, ‘আমরা রাজনৈতিক ভুল করেছি, আর তার মূল্য মানুষকে দিতে হয়েছে। জুলাইয়ে আমাদের ভাই-বোনদের হত্যা করা হয়েছে। তারা ক্ষমতা, দল বা পদের জন্য মরেনি। তারা নিহত হয়েছে, কারণ তারা ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছিল এবং বিশ্বাস করেছিল—বাংলাদেশ ভিন্ন হতে পারে।’

এনসিপির আহ্বায়ক লেখেন, ‘আমরা জুলাই থেকে সরে যাব না। আমরা চাপের মধ্যে আছি, আমরা আহত; তবু আমরা দাঁড়িয়ে আছি। এই সংগ্রাম চলবে, যেন তোমার সন্তান ও এই দেশের প্রতিটি সন্তান সম্মানের সঙ্গে বাঁচতে পারে। আমাদের ব্যর্থতার দায় আমরা গ্রহণ করছি।’

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘গত দেড় বছরে ইতিহাস যা দাবি করেছে, তা আমরা করতে পারিনি—এটা আমরা স্বীকার করি। কিন্তু পশ্চাদপসরণ কোনো বিকল্প নয়। তুমি যেমন বলেছিলে, আমরা আমাদের শত্রুদের প্রতিও ন্যায়বিচার করব। তবে ফ্যাসিবাদীদের কোনো ক্ষমা নেই। যারা দেশকে ধ্বংস করেছে, দমনকে প্রাতিষ্ঠানিক করেছে এবং হাজার হাজার মানুষকে হত্যা করেছে—তাদের জন্য এক ইঞ্চিও ছাড় নয়।’

স্ট্যাটাসের শেষাংশে নাহিদ ইসলাম লেখেন, ‘আমাদের মাঝে ফিরে এসো ভাই। মানুষ ও যে আন্দোলনে তুমি দাঁড়িয়েছিলে, সেখানে ফিরে আসো। আমরা অপেক্ষা করছি। আমরা আমাদের জীবন হারাতে পারি, কিন্তু জুলাইকে ছেড়ে দেব না।’

সম্পর্কিত খবর

বাংলাদেশ

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

এপ্রিল ৩, ২০২৬
বাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে, জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে: মঞ্জু

এপ্রিল ৩, ২০২৬
প্রধান সংবাদ

চিন্ময়কে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি সরকারের প্রভাবশালী একটি অংশ

এপ্রিল ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা

এপ্রিল ৩, ২০২৬

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

এপ্রিল ৩, ২০২৬

মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন সাবেক জান্তাপ্রধান মিন অং হ্লাইং

এপ্রিল ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version