মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি অন্যান্য

শরীফ ওসমান হাদীর মস্তিষ্কের ফোলা আরও বেড়েছে, শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

তুর্জ খান - তুর্জ খান
ডিসেম্বর ১৪, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

শরীফ ওসমান হাদীর সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে মেডিকেল বোর্ডের হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়েছে। গত ১২ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় সার্জিক্যাল অপারেশন সম্পন্ন হওয়ার পর উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে এভারকেয়ার হাসপাতাল ঢাকার ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। আজ ১৪ ডিসেম্বর চিকিৎসার দ্বিতীয় দিনে মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পুনর্মূল্যায়ন করে।

মেডিকেল বোর্ড জানায়, আজ সকালে করা পুনরায় সিটি স্ক্যানে মস্তিষ্কের ফোলা (সেরিব্রাল ইডিমা) আগের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক অবস্থা নির্দেশ করে। রোগীর ফুসফুসের কার্যকারিতা ও মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং চেস্ট ড্রেইন টিউব সচল আছে।

কিডনির কার্যক্ষমতা বর্তমানে বজায় রয়েছে এবং ক্রিয়েটিনিনের মাত্রা কিছুটা কমেছে। তবে ব্রেন ইনজুরির কারণে শরীরে হরমোনগত ভারসাম্যহীনতা দেখা দেওয়ায় ইউরিন আউটপুটে প্রভাব পড়ছে। এ কারণে এসিড-বেস ব্যালেন্স, ফ্লুইড ও ইলেক্ট্রোলাইট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের ভারসাম্যহীনতা অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে। তবে ব্রেন স্টেমে আঘাত ও অতিরিক্ত মস্তিষ্ক ফোলার কারণে রক্তচাপে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে এবং হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি রয়েছে। রক্তচাপ ও হৃদযন্ত্র স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট অব্যাহত আছে। পাশাপাশি ব্লাড সুগারও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরওপড়ুন

সরকারি বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বিরোধীদলীয় নেতা

স্থানীয় সরকারে দলীয় প্রশাসক নিয়োগ: দ্রুত নির্বাচনের দাবিতে জামায়াত ও এনসিপি

মেডিকেল বোর্ড জানায়, শরীফ ওসমান হাদীর সার্বিক অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক। সর্বোচ্চ পেশাদারিত্ব ও সমন্বয়ের মাধ্যমে তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে মেডিকেল টিম নিরলসভাবে কাজ করছে। পরিবারের পক্ষ থেকে বা সরকার যদি তাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিকেল বোর্ড সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

রোগীর পরিবারকে তার বর্তমান শারীরিক অবস্থা বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে। অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করা এবং কোনো ধরনের অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে শরীফ ওসমান হাদীর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে মেডিকেল বোর্ড।

সম্পর্কিত খবর

সরকারি বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বিরোধীদলীয় নেতা
প্রধান সংবাদ

সরকারি বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বিরোধীদলীয় নেতা

মার্চ ১৭, ২০২৬
স্থানীয় সরকারে দলীয় প্রশাসক নিয়োগ: দ্রুত নির্বাচনের দাবিতে জামায়াত ও এনসিপি
প্রধান সংবাদ

স্থানীয় সরকারে দলীয় প্রশাসক নিয়োগ: দ্রুত নির্বাচনের দাবিতে জামায়াত ও এনসিপি

মার্চ ১৭, ২০২৬
ইসলামী ব্যাংকে এস আলমের ১১ হাজার ‘অস্বচ্ছ’ নিয়োগ আবারও ফিরছে কি সেই সিন্ডিকেট?
ইসলাম

ইসলামী ব্যাংকে এস আলমের ১১ হাজার ‘অস্বচ্ছ’ নিয়োগ আবারও ফিরছে কি সেই সিন্ডিকেট?

মার্চ ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান ও বাসিজ ফোর্সের প্রধান নিহত, দাবি ইসরাইলের

ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান ও বাসিজ ফোর্সের প্রধান নিহত, দাবি ইসরাইলের

মার্চ ১৭, ২০২৬
ঋণের টাকা না পেয়ে যুবককে শ্বাসরোধে হত্যা, লাশে আগুন—গাজীপুরে গ্রেপ্তার ৬

ঋণের টাকা না পেয়ে যুবককে শ্বাসরোধে হত্যা, লাশে আগুন—গাজীপুরে গ্রেপ্তার ৬

মার্চ ১৭, ২০২৬
স্থানীয় সরকারে দলীয় প্রশাসক নিয়োগ: দ্রুত নির্বাচনের দাবিতে জামায়াত ও এনসিপি

স্থানীয় সরকারে দলীয় প্রশাসক নিয়োগ: দ্রুত নির্বাচনের দাবিতে জামায়াত ও এনসিপি

মার্চ ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০