বুধবার, আগস্ট ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

হাদিকে গুলি: অভিযুক্ত ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ আটক ৩

ডিসেম্বর ১৪, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন আরও তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, বান্ধবী মনিকা ও শ্যালক শিপু। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

র‍্যাব জানায়, ওসমান হাদির ওপর হামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্বাক্ষর করা বিপুল সংখ্যক চেকবই ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। আটক তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে, হামলায় সরাসরি জড়িত দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালান ফয়সাল করিম মাসুদ এবং মোটরসাইকেল চালান আলমগীর শেখ।

এর আগে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, এ ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হামলায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে আগেই গ্রেপ্তার করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাসিন্দা।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

বিএনপির মিডিয়া সেলের বিরুদ্ধে ছাত্রদলের হামলার প্রতিবেদন প্রকাশে বাধার অভিযোগ

আগস্ট ৫, ২০২৬
জামায়াত

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

আগস্ট ৫, ২০২৬
প্রধান সংবাদ

তনু হত্যা মামলায় গ্রেপ্তার একমাত্র সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

আগস্ট ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা কলেজ শিবির নেতার অবস্থা ‘গুরুতর’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপির মিডিয়া সেলের বিরুদ্ধে ছাত্রদলের হামলার প্রতিবেদন প্রকাশে বাধার অভিযোগ

আগস্ট ৫, ২০২৬

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

আগস্ট ৫, ২০২৬

তনু হত্যা মামলায় গ্রেপ্তার একমাত্র সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

আগস্ট ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version