শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি

হাদির ভাই তার স্বাস্থ্যের বিষয়ে সিঙ্গাপুর থেকে যা জানালেন

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
ডিসেম্বর ১৬, ২০২৫
A A
হাদির ভাই তার স্বাস্থ্যের বিষয়ে সিঙ্গাপুর থেকে যা জানালেন
Share on FacebookShare on Twitter

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে সেখান থেকে স্বস্তিদায়ক খবর জানিয়েছেন বড় ভাই ওমর ফারুক।

সিঙ্গাপুর থেকে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসকদের বরাতে ওমর ফারুক জানান, হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। আগের তুলনায় তার হৃদপিণ্ডের কার্যকারিতাও বেড়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিঙ্গাপুরে নেওয়ার সময় হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট বেড়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ কারণে বিমানবন্দর থেকে দ্রুত তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়।

ওমর ফারুক জানান, চিকিৎসকরা স্যালাইনের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করেন এবং প্রায় দুই ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। এরপর হাদি চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন। তার শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয় এবং হৃদপিণ্ডের কার্যক্ষমতাও উন্নত হয়।

আরওপড়ুন

চাঁদার দাবিতে বিএনপি নেতার নেতৃত্বে কারওয়ান বাজারে হামলা, রক্তাক্ত ৫ ব্যবসায়ী

হাদি হত্যা: দশমবারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন

তিনি আরও বলেন, হাদির অবস্থা স্থিতিশীল হওয়ার পর তার জন্য অত্যাবশ্যক সব স্বাস্থ্য পরীক্ষা সোমবার দিবাগত রাতেই (বাংলাদেশ সময় রাত ২টা পর্যন্ত) সম্পন্ন করা হয়েছে। তাকে একটি বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে এবং সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন।

ওমর ফারুক জানান, হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি বিশেষায়িত মেডিকেল টিম গঠন করেছে। মঙ্গলবার দুপুরে ওই টিম তার সব পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করবে।

এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সম্পর্কিত খবর

চাঁদার দাবিতে বিএনপি নেতার নেতৃত্বে কারওয়ান বাজারে হামলা, রক্তাক্ত ৫ ব্যবসায়ী
বাংলাদেশ

চাঁদার দাবিতে বিএনপি নেতার নেতৃত্বে কারওয়ান বাজারে হামলা, রক্তাক্ত ৫ ব্যবসায়ী

এপ্রিল ৩, ২০২৬
হাদি হত্যা: দশমবারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন
বাংলাদেশ

হাদি হত্যা: দশমবারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন

এপ্রিল ৩, ২০২৬
ড. ইউনূসের বিরুদ্ধে বসুন্ধরা মিডিয়ার অপপ্রচারে তারেক রহমানের সাবেক সহযোগীরা!
প্রধান সংবাদ

ড. ইউনূসের বিরুদ্ধে বসুন্ধরা মিডিয়ার অপপ্রচারে তারেক রহমানের সাবেক সহযোগীরা!

এপ্রিল ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাঁদার দাবিতে বিএনপি নেতার নেতৃত্বে কারওয়ান বাজারে হামলা, রক্তাক্ত ৫ ব্যবসায়ী

চাঁদার দাবিতে বিএনপি নেতার নেতৃত্বে কারওয়ান বাজারে হামলা, রক্তাক্ত ৫ ব্যবসায়ী

এপ্রিল ৩, ২০২৬
বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ মৃত্যুর ঘটনায় ২২ জনের বিরুদ্ধে অভিযোগ

বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ মৃত্যুর ঘটনায় ২২ জনের বিরুদ্ধে অভিযোগ

এপ্রিল ৩, ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

এপ্রিল ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০