বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি

এলডিপি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে চৌধুরী হাসান সারওয়ার্দীকে

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
ডিসেম্বর ২০, ২০২৫
A A
এলডিপি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে চৌধুরী হাসান সারওয়ার্দীকে
Share on FacebookShare on Twitter

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এলডিপির প্রেসিডিয়াম সদস্য চৌধুরী হাসান সারওয়ার্দী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্পর্কে একটি বিভ্রান্তিকর ও আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন, যা এলডিপির কোনো দলীয় সিদ্ধান্ত বা অবস্থানকে প্রতিফলিত করে না।

ওই স্ট্যাটাসে তিনি বিএনপিকে নিয়ে অবমাননাকর ও নেতিবাচক মন্তব্য করেন, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী এবং অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করা হয়। বিষয়টি এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদসহ দলীয় শীর্ষ নেতৃত্বের নজরে এসেছে।

আরওপড়ুন

ফরিদপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, কৃষক দলের কার্যালয়সহ বাড়িঘর ভাঙচুর

ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের বর্তমান সংকটময় সময়ে বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল হিসেবে দেশকে স্থিতিশীলতা ও সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ অবস্থায় এলডিপির শীর্ষ নেতৃত্বে থেকে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য গ্রহণযোগ্য নয়।

এ কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আজ ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে এলডিপির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে দলের সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে লিখিত কারণ দর্শাতে দলের সভাপতির নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

ফরিদপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, কৃষক দলের কার্যালয়সহ বাড়িঘর ভাঙচুর
আওয়ামী লীগ

ফরিদপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, কৃষক দলের কার্যালয়সহ বাড়িঘর ভাঙচুর

এপ্রিল ২, ২০২৬
ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!
প্রধান সংবাদ

ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

এপ্রিল ২, ২০২৬
সেদিন সংবিধান ‘ছুড়ে ফেলা’ নিয়ে ঠিক কী বলেছিলেন খালেদা জিয়া
বাংলাদেশ

সেদিন সংবিধান ‘ছুড়ে ফেলা’ নিয়ে ঠিক কী বলেছিলেন খালেদা জিয়া

এপ্রিল ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ফরিদপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, কৃষক দলের কার্যালয়সহ বাড়িঘর ভাঙচুর

ফরিদপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, কৃষক দলের কার্যালয়সহ বাড়িঘর ভাঙচুর

এপ্রিল ২, ২০২৬
১৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

১৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

এপ্রিল ২, ২০২৬
ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

এপ্রিল ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০