Friday, October 16, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

June 5, 2025
A A
লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে উঠেছে আরাফাতের ময়দান। বৃহস্পতিবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এ ময়দানে অবস্থান করবেন বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে আসা লাখ লাখ মুসলমান। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা।

এর আগে বুধবার মিনায় অবস্থান করেন হজযাত্রীরা। সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড় পরে হজের নিয়ত করে তারা মক্কা থেকে মিনায় যান। মিনায় নিজ নিজ তাঁবুর মধ্যে নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত করেন। আজ ফজরের নামাজ আদায় করেই তারা আরাফাতের ময়দানে যেতে শুরু করেন।

আজ দুপুরে মসজিদে নামিরা থেকে প্রচারিত হবে হজের খুতবা। হজযাত্রীরা এ খুতবা শুনবেন, পরে জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন। এবার মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ। এ খুতবা বাংলাসহ ২০টি ভাষায় অনুবাদ করা হবে।

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ একটি। আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান সব মুসলমান পুরুষ ও নারীর ওপর জীবনে একবার হজ ফরজ। জিলহজ মাসের নির্দিষ্ট দিনে (মূলত ৯ জিলহজ) হজের নিয়তসহ ইহরাম পরিধান করে আরাফাতের ময়দানে অবস্থান করা এবং পবিত্র কাবা শরিফ তাওয়াফ করাকেই হজ বলা হয়। তবে ৮ থেকে ১২ জিলহজ পর্যন্ত হজের আরো কিছু ওয়াজিব ও সুন্নত কার্যক্রম পালন করতে হয়।

এর আগে গতকাল বুধবার মক্কা থেকে এহরাম বেঁধে হজের নিয়তে তালবিয়া পাঠ করতে করতে পাঁচ কিলোমিটার দূরে মিনায় নির্ধারিত তাঁবুতে অবস্থান নেন হজযাত্রীরা। মঙ্গলবার সন্ধ্যা থেকেই সৌদি কর্তৃপক্ষের নির্ধারিত বাসে সেখানে হজযাত্রীদের নেওয়া হয়। লাখ লাখ হজযাত্রীর পদচারণে মুখর হয়ে ওঠে তাঁবুর শহর মিনা। সেখানে অবস্থান করা হজের সুন্নাত। পবিত্র হজের তিনটি ফরজের প্রথম কাজটি হলো- এহরাম বাঁধা। বাকি দুটি হলো- আরাফাতের ময়দানে অবস্থান ও তাওয়াফে জিয়ারাহ।

সৌদির বিভিন্ন গণমাধ্যম সূত্রমতে, এ বছর বিশ্বের ৭১টির মতো দেশ থেকে ১৪ লাখ ৭০ হাজারের বেশি হজযাত্রী এসেছেন। এর সঙ্গে দেশীয় হজযাত্রী আছেন কয়েক লাখ। সুষ্ঠু ও আরামদায়কভাবে হজ পালনের জন্য সৌদি আরব সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। হজযাত্রীদের মক্কা-মিনা-আরাফাত ময়দানে যাতায়াত, মিনা ও আরাফাতে তাঁবু ব্যবস্থাপনা, খাবার সরবরাহ, চিকিৎসাব্যবস্থা, কুলিং ফ্যান এবং স্বাস্থ্য ও নিরাপত্তাকর্মীসহ নানা সেবা দিতে প্রস্তুত সৌদি সরকার।

Related Posts

আন্তর্জাতিক

ক্ষমতা বদলের লড়াইতে একাট্টা সাংবাদিক, শিক্ষার্থী ও আইনজীবীরা: ব্যাকফুটে শাসকদল বিজেপি

October 16, 2026
আন্তর্জাতিক

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা

October 16, 2026
আন্তর্জাতিক

দেশব্যাপী সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে নারীদের প্রতিভা বিকাশে বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত নেতার গাড়ি ভাংচুরে বহিস্কার এবি পার্টি নেতা, আর মিডিয়া বানায় ‘জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ’!

October 16, 2026

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ

October 16, 2026

ক্ষমতা বদলের লড়াইতে একাট্টা সাংবাদিক, শিক্ষার্থী ও আইনজীবীরা: ব্যাকফুটে শাসকদল বিজেপি

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version