সোমবার, আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ভারতীয়দের তাণ্ডবের পর ভিসা সার্ভিস বন্ধ

ডিসেম্বর ২৩, ২০২৫
A A
ভারতীয়দের তাণ্ডবের পর ভিসা সার্ভিস বন্ধ
Share on FacebookShare on Twitter

ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বাংলাদেশি কূটনীতিকদের হত্যার হুমকির ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সার্ভিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের একাধিক সূত্র জানিয়েছে, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বাংলাদেশ সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারবার অনুরোধ জানানো হলেও দিল্লির পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং উসকানিমূলক পরিস্থিতির মধ্যেই বিভিন্ন বাংলাদেশ মিশনে হামলার মাত্রা আরও বেড়েছে।
সরকারি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে ভারত সরকার কার্যকর ব্যবস্থা না নিলে হাইকমিশনের কার্যক্রম সীমিত করাসহ আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। দিল্লির পাশাপাশি গৌহাটি বাংলাদেশ মিশনেও ভিসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
এদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা সেন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। এতে ওই ভিসা সেন্টারের কার্যক্রমও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।
কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শত শত উগ্রবাদী বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে হামলার চেষ্টা চালায়। পুলিশি বাধায় তারা সরাসরি প্রবেশ করতে না পারলেও ২০০ মিটারের ভেতরে অবস্থান নিয়ে বাংলাদেশবিরোধী স্লোগান দেয় এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতে বাংলাদেশ মিশনগুলোর বিরুদ্ধে সংগঠিত এ ধরনের হামলা ও বিক্ষোভ মোদি সরকারের নীরব সমর্থন ছাড়া সম্ভব নয়। তারা মনে করছেন, পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশবিরোধী উত্তেজনা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে।
কলকাতার কূটনৈতিক সূত্রগুলো জানায়, সোমবার বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চের ৮০০ থেকে ১,০০০ উগ্রবাদী শিলিগুড়ি ভিসা সেন্টারে হামলা চালায়। তারা কর্মকর্তাদের হুমকি দিয়ে ভিসা কার্যক্রম বন্ধের দাবি জানায় এবং পরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে আসামের গৌহাটিতেও বাংলাদেশ মিশনে ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস বন্ধ করা হয়েছে। যদিও সেখানে সরাসরি হামলার ঘটনা ঘটেনি, তবে বাংলাদেশবিরোধী বিক্ষোভ ও উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।
এ অবস্থায় বিশ্ব হিন্দু পরিষদ আজ মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে।
গত শনিবার দিল্লির কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে বাংলাদেশ হাউসে হামলা ও হাইকমিশনারকে হত্যার হুমকির ঘটনায় ঢাকা-দিল্লি সম্পর্ক চরম সংকটে পড়েছে। এ ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে বাংলাদেশ সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক জরুরি ব্রিফিংয়ে বলেন, কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। বাংলাদেশ হাউসের সামনে যা ঘটেছে, তা আন্তর্জাতিক কূটনৈতিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। তিনি ভারতের দেওয়া ব্যাখ্যাও প্রত্যাখ্যান করেন।
পরিস্থিতির আরও অবনতি হলে দিল্লিতে বাংলাদেশ মিশনের কার্যক্রম সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন পররাষ্ট্র উপদেষ্টা।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

শেখ হাসিনা কোথায় কী বলছেন, জবাব দেয়ার সময় সরকারের নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
বাংলাদেশ

হাসিনার কর্মকাণ্ডে বাংলাদেশ-ভারত সম্পর্কে চিড় ধরতে পারে, ত্রিবেদীকে হুমায়ুন

আগস্ট ৩, ২০২৬
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ

আগস্ট ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শেখ হাসিনা কোথায় কী বলছেন, জবাব দেয়ার সময় সরকারের নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

আলিফের প্রতি সহানুভূতি জানিয়ে চোখে ব্যান্ডেজ লাগিয়ে বক্তব্য দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আগস্ট ৩, ২০২৬

হাসিনার কর্মকাণ্ডে বাংলাদেশ-ভারত সম্পর্কে চিড় ধরতে পারে, ত্রিবেদীকে হুমায়ুন

আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version