Monday, September 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

বিএনপি সমর্থিত জুনায়েদের বিপক্ষে লড়বেন ব্যারিস্টার রুমিন

December 23, 2025
A A

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থনে নির্বাচন করবেন জমিয়তে উলামায়ে ইসলাম নেতা মাওলানা জুনায়েদ আল-হাবীব। তবে এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

গত শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, তিনি মনোনয়ন না পেলেও সরাইল–আশুগঞ্জ আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, তিনি যা বলেন, তা-ই করেন এবং দলীয় প্রতীক যাই হোক না কেন, জনগণ পাশে থাকলে তিনি নির্বাচন করবেন। এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয় যে, দলীয় মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামবেন।

এদিকে বিএনপির সঙ্গে নির্বাচনি সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম। এই সমঝোতা অনুযায়ী, যে আসনগুলোতে জমিয়তে উলামায়ে ইসলাম প্রার্থী দেবে, সেখানে বিএনপি প্রার্থী দেবে না এবং বিএনপির নির্ধারিত আসনগুলোতেও জমিয়তে উলামায়ে ইসলাম প্রার্থী দেবে না। তবে নির্বাচনি সমঝোতা থাকলেও জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারবেন না। তাদের নিজস্ব দলীয় প্রতীক ‘খেজুর গাছ’ ব্যবহার করেই নির্বাচনে অংশ নিতে হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, জমিয়তে উলামায়ে ইসলামকে চারটি আসনে ছাড় দেওয়া হয়েছে। এসব আসন হলো—নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে মুফতি মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে মাওলানা জুনায়েদ আল-হাবীব।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে এই সমঝোতার ঘোষণা দেওয়া হয়। এর আগে চলতি বছরের ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া অনুমোদন করে, যেখানে নির্বাচনি জোট থাকলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার বিধান যুক্ত করা হয়।

Related Posts

বাংলাদেশ

মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

September 21, 2026
আওয়ামী লীগ

রামপালে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিহত

September 21, 2026
বাংলাদেশ

কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলনে মামলা: কৃষকেরা ঘরছাড়া

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘ইহসান’ করো, যেমন আল্লাহ শিখিয়েছেন

September 21, 2026

মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

September 21, 2026

রামপালে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিহত

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version