বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি

দেশের উদ্দেশে রওয়ানা দিয়েছেন তারেক রহমান

- তুহিন সিরাজী
ডিসেম্বর ২৪, ২০২৫
A A
দেশের উদ্দেশে রওয়ানা দিয়েছেন তারেক রহমান
Share on FacebookShare on Twitter

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ দেড় যুগের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার উদ্দেশ্যে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে হিথ্রোর উদ্দেশে যাত্রা শুরু করেন। লন্ডন বিএনপির এক নেতার ফেসবুক লাইভে দেখা যায়, তারেক রহমানকে বহনকারী গাড়ির সামনে ও পেছনে আরও তিনটি গাড়ি ছিল। জানা গেছে, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমানসহ পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে তিনি লন্ডন ত্যাগ করবেন।
দীর্ঘ যাত্রাপথে সিলেটে যাত্রাবিরতির পর আগামীকাল বেলা ১১টা ২০ মিনিটে বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দরের রজনীগন্ধা লাউঞ্জে তিনি প্রায় ২০ মিনিট অবস্থান করবেন। এ সময় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কৌশলগত আলোচনা শেষে সড়কপথে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হবেন।
পথে রাস্তার দুপাশে লাখো নেতাকর্মী তাকে স্বাগত জানাবেন। এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট সড়ক) এলাকায় সংক্ষিপ্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। সেখানে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন।
এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন তার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। মায়ের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে তিনি বিস্তারিত আলোচনা করবেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেবেন। সেখানে কিছু সময় কাটানোর পর তিনি গুলশানের বাসার উদ্দেশে রওনা হবেন। গুলশানে মায়ের বাসা ‘ফিরোজা’ নাকি ১৯৬ নম্বর নিজের বাড়িতে উঠবেন—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

প্রস্তুত জুলাই স্মৃতি জাদুঘর, কিন্তু চালু করতে অনীহা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর!

এপ্রিল ২, ২০২৬
জামায়াত

ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াতসহ ১১দলীয় জোটের

এপ্রিল ২, ২০২৬
বাংলাদেশ

ফ্ল্যাট দখলের চেষ্টায় বিএনপি এমপির ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এপ্রিল ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জাতীয় সংসদের অধিবেশন শুরু

এপ্রিল ২, ২০২৬

এক ধাক্কায় ৩৮৭ টাকা বেড়ে গেল ১২ কেজি এলপিজির দাম

এপ্রিল ২, ২০২৬

প্রস্তুত জুলাই স্মৃতি জাদুঘর, কিন্তু চালু করতে অনীহা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর!

এপ্রিল ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version