রবিবার, জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ফ্ল্যাট দখলের চেষ্টায় বিএনপি এমপির ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এপ্রিল ২, ২০২৬
A A
ফ্ল্যাট দখলের চেষ্টায় বিএনপি এমপির ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Share on FacebookShare on Twitter

রাজধানীর গুলশানে এক শিল্পপতির ফ্ল্যাট দখল, ভাঙচুর এবং মারধরের অভিযোগে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১ এপ্রিল) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন। পরোয়ানাভুক্ত আসামিরা হলেন— সামির কাদের চৌধুরী, শাকির কাদের চৌধুরী, মনিরা এরশাদ ও আশিকুর রহমান আশিক।

মামলার বিবরণ অনুযায়ী, আসামিরা দীর্ঘদিন ধরে বাদীর আবাসিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার ফ্ল্যাট জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিলেন। গত বছরের ৩ ডিসেম্বর তারা বেআইনিভাবে ভবনে প্রবেশ করে অফিসের আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম লুট করে নিয়ে যান। এর পরের দিন বাধা দিতে গেলে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর ওপর চড়াও হন এবং তাকে ও তার সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন।

আসামিদের হামলায় বাদী ফারজানা আন্না ইসলাম ও তার ছেলে গুরুতর আহত হন। অভিযোগে বলা হয়েছে, আসামিরা বাদীকে চুলে ধরে টানাহেঁচড়া করেন এবং কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। তাকে বাঁচাতে ছেলে এগিয়ে এলে তাকেও লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়। পরবর্তীতে ৯৯৯-এ কল করলে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, মামলাটিতে আসামিরা ইতিপূর্বে জামিনে ছিলেন। তবে বুধবার ধার্য তারিখে তারা আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই আদেশ দেন আদালত। উল্লেখ্য, এই মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরীও অন্যতম আসামি।

সম্পর্কিত খবর

বিএনপি

খাবারের দাম কম না রাখায় দোকানিকে মারধর ছাত্রদল নেতার

জুলাই ২৬, ২০২৬
বিএনপি

একবারে চোখ তুইল্লালবাম—খেলাফতের এমপিকে বিএনপিকর্মী

জুলাই ২৬, ২০২৬
বাংলাদেশ

বগুড়ায় ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, নারী পুলিশ হেফাজতে

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বঙ্গভবন ছাড়লেও চুপ্পু এখনো রাষ্ট্রীয় নিরাপত্তাবলয়ে

জুলাই ২৬, ২০২৬

খাবারের দাম কম না রাখায় দোকানিকে মারধর ছাত্রদল নেতার

জুলাই ২৬, ২০২৬

বিএনপি আজকে ক্ষমতায় আছে, কালকে নাও থাকতে পারে: সারজিস আলম

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version