জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব জানান, হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যাচ্ছে এবং সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় সব নিরাপত্তা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সরকার এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন উপদেষ্টা উপদেষ্টা পরিষদকে জানিয়েছেন, দিপু হত্যার বিচার দ্রুত বিচার আইনের আওতায় সম্পন্ন করা হবে।
এ ছাড়া প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ভিডিও বিশ্লেষণের মাধ্যমে এ পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।
নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ
আসন্ন সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলেও ব্রিফিংয়ে স্পষ্ট করেন প্রেস সচিব। আওয়ামী লীগ বিষয়ে পাঁচজন মার্কিন আইনপ্রণেতার দেওয়া চিঠি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, চিঠিটি তিনি দেখেননি। তবে সরকারের অবস্থান পরিষ্কার—দলটির কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন তাদের বাদ দেওয়ায় তারা নির্বাচনে অংশ নিতে পারবে না।
রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়ছে ২৪ হাজার কোটি টাকা
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়িয়েছে সরকার। একই সঙ্গে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ এবং জিডিপি প্রবৃদ্ধির হার ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই বাজেট কার্যকর হবে।
প্রেস সচিব জানান, চলতি অর্থবছরে রাজস্ব আহরণের গতি বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল ২৪ দশমিক ১ শতাংশ, যা চলতি অর্থবছরের একই সময়ে বেড়ে ২৬ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে।
এ প্রেক্ষাপটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এনবিআর থেকে আসবে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা, কর-বহির্ভূত রাজস্ব ৬৫ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ২০ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংশোধিত বাজেটে মোট সরকারি ব্যয় ধরা হয়েছে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা, যা মূল বাজেটের তুলনায় ২ হাজার কোটি টাকা কম।
বাজেটে মানসম্মত শিক্ষা ও স্বনির্ভরতায় অগ্রাধিকার
সংশোধিত বাজেটে মানসম্মত শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, যুব ও নারী ক্ষমতায়ন, স্থানীয় উৎপাদন এবং স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে স্বনির্ভরতা জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বাজেট পর্যালোচনা বৈঠকে তিনি অপ্রয়োজনীয় বিদেশি ঋণ এড়িয়ে দেশীয় অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রেস সচিব জানান, শিক্ষার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। অতীতে শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণে জোর দেওয়া হলেও শিক্ষার মানের অবনতি হয়েছে—এ বাস্তবতা বিবেচনায় নিয়ে এখন মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
গ্রামীণ উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছর কৃষকেরা রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করেছেন। কৃষকদের জীবনমান উন্নয়নে বাজেটে আরও বেশি সহায়তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি শিল্পপণ্যসহ স্থানীয় উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।