বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকায় পা রাখলেন তারেক রহমান

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
ডিসেম্বর ২৫, ২০২৫
A A
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকায় পা রাখলেন তারেক রহমান
Share on FacebookShare on Twitter

 দীর্ঘ ১৭ বছরের বেশি সময়ের নির্বাসিত জীবন শেষে ঢাকায় পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তাদের আদরের পোষা বিড়াল ‘জেবু’।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) তাকে নিয়ে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট।

তারেক রহমানের যাত্রাবিরতিকে কেন্দ্র করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ও সতর্কতার ব্যবস্থা করা হয়। বিমানবন্দর সংলগ্ন সড়কগুলোতে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট, বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি।

তারেক রহমানের আগমন ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। ‘প্রাণপ্রিয় নেতাকে’ এক নজর দেখতে, তাকে স্বাগত জানাতে শুধু ঢাকা নয়, সারা দেশ থেকেই রাজধানীমুখী হচ্ছেন লাখো মানুষ। অভ্যর্থনা কমিটির প্রত্যাশা- গণসংবর্ধনায় ৫০ লাখ মানুষের সমাগম হবে। যেখানে দলীয় নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষেরও অংশগ্রহণ থাকবে।

আরওপড়ুন

যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বিএনপির ৩১ দফা কি ‘প্রতারণার দলিল’? সংবিধান সংস্কার নিয়ে বাড়ছে বিতর্ক

তারেক রহমানের দেশে ফেরার পরের দুদিনের কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, শুক্রবার জুমার পর রাজধানীর শেরেবাংলা নগরে বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

পরদিন শনিবার তিনি ভোটার নিবন্ধনের জন্য রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে যাবেন। নিবন্ধন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (পঙ্গু হাসপাতাল) গিয়ে জুলাই অভ্যুত্থানে আহতদের খোঁজ নেবেন। এর পরবর্তী দিনের কর্মসূচি পরে জানানো হবে বলে জানান সালাহউদ্দিন আহমেদ।

সম্পর্কিত খবর

যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
বাংলাদেশ

যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে

এপ্রিল ২, ২০২৬
বিএনপির ৩১ দফা কি ‘প্রতারণার দলিল’? সংবিধান সংস্কার নিয়ে বাড়ছে বিতর্ক
প্রধান সংবাদ

বিএনপির ৩১ দফা কি ‘প্রতারণার দলিল’? সংবিধান সংস্কার নিয়ে বাড়ছে বিতর্ক

এপ্রিল ২, ২০২৬
৫০ কোটি টাকা ঘুসের প্রলোভন:  প্রস্তাবকারীর পরিচয় প্রকাশ করতে আমির হামজাকে আইনি নোটিশ
রাজনীতি

৫০ কোটি টাকা ঘুসের প্রলোভন: প্রস্তাবকারীর পরিচয় প্রকাশ করতে আমির হামজাকে আইনি নোটিশ

এপ্রিল ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সৈন্যসংকটে ইসরায়েলি সেনাবাহিনী: আইডিএফ প্রধান

সৈন্যসংকটে ইসরায়েলি সেনাবাহিনী: আইডিএফ প্রধান

এপ্রিল ২, ২০২৬
যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে

যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে

এপ্রিল ২, ২০২৬
বিএনপির ৩১ দফা কি ‘প্রতারণার দলিল’? সংবিধান সংস্কার নিয়ে বাড়ছে বিতর্ক

বিএনপির ৩১ দফা কি ‘প্রতারণার দলিল’? সংবিধান সংস্কার নিয়ে বাড়ছে বিতর্ক

এপ্রিল ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০