বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, নির্বাচন কমিশন চাইলে যেকোনো সময় যে কাউকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে।
শুক্রবার দেশের একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ইসি মাছউদ এ কথা জানান। তবে আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমান ভোটার হতে নির্বাচন ভবনে আসবেন কি না—এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।
দীর্ঘ ১৭ বছর পর গতকাল বৃহস্পতিবার তারেক রহমান দেশে ফেরেন।
এর আগে গত ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, দেশে ফেরার পর শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমান ভোটার







