শুক্রবার, মে ১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

বিয়ের গেটেও উঠল হাদি হত্যার বিচার দাবি

- তুর্জ খান
ডিসেম্বর ২৬, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বিয়ের আনন্দঘন আয়োজনের মধ্যেও হাদি হত্যার বিচারের দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী ইউনিয়নে।

জানা গেছে, গ্লোবাল টেলিভিশনের রিপোর্টার জাকির হোসেনের সঙ্গে কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী এলাকার নুসরাত জাহান নীলার বিয়ে সম্পন্ন হয়। নির্ধারিত সময়ে বরপক্ষ কনের বাড়িতে পৌঁছালে সেখানে প্রচলিত বিয়ের গেটের আনন্দঘন হট্টগোল বা গেট ফি নিয়ে দরকষাকষির দৃশ্যের পরিবর্তে দেখা যায় ভিন্ন চিত্র। বরযাত্রীদের হাতে ছিল হাদি হত্যার বিচার দাবিতে লেখা প্ল্যাকার্ড।

প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল— ‘হাদি হত্যার বিচার চাই’ এবং ‘জাস্টিস ফর হাদি’। বিয়ের মতো ব্যক্তিগত ও আনন্দঘন আয়োজনে এমন প্রতিবাদ স্থানীয়ভাবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়লে অনেকেই এই উদ্যোগের প্রশংসা করেন।

বরযাত্রী কল্লোল রায় বলেন, হাদি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ ছিলেন। তাকে হারিয়ে দেশ অনেকটাই পিছিয়ে পড়েছে। এই হত্যার বিচার না হলে ভবিষ্যতে আর নতুন হাদি তৈরি হবে না—এই উপলব্ধি থেকেই বন্ধুর বিয়েতে আমরা এই দাবি তুলেছি।

কৃষক নেতা জুয়েল বলেন, বিয়ে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি। সেই মুহূর্ত থেকেই অন্যায় ও অনিশ্চিত মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদ জানানো একটি ব্যতিক্রমী উদ্যোগ। একই সঙ্গে এটি নবদম্পতির ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশৃঙ্খল ও স্থিতিশীল বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষার প্রকাশ।

এ বিষয়ে বর জাকির হোসেন বলেন, চব্বিশের জুলাই অভ্যুত্থান বাংলাদেশের মানুষের মধ্যে এক নতুন চেতনা তৈরি করেছে। সেই অভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক শরীফ ওসমান হাদি ছিলেন বাংলাদেশের কণ্ঠস্বর। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। কিন্তু এখনো তার হত্যার বিচার সম্পন্ন হয়নি। জীবনের গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি ন্যায়বিচারের দাবি জানাতে চেয়েছেন, যেন ইনসাফভিত্তিক বাংলাদেশে হাদি হত্যার বিচার জনগণ দেখতে পায়।

বিয়ের মতো ব্যক্তিগত আয়োজনে ন্যায়বিচারের দাবিকে সামনে এনে এই ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি এলাকাজুড়ে প্রশংসিত হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

দলীয় লোক দা‌বি ক‌রে গভর্নরের অপসারণ চায় বিরোধীদল, অর্থমন্ত্রীর না

এপ্রিল ৩০, ২০২৬
বাংলাদেশ

চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক, দাবি প্রতিমন্ত্রীর

এপ্রিল ৩০, ২০২৬
বাংলাদেশ

ডাকসুতে সফলতার কারণেই জনগণ চাচ্ছে আমি মেয়র নির্বাচন করি: সাদিক কায়েম

এপ্রিল ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম

মে ১, ২০২৬

বিয়ের দাবিতে যুবদল নেতার বাড়িতে বিধবার অবস্থান

মে ১, ২০২৬

ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি: মাহমুদা মিতু

মে ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version