সোমবার, আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

দুইবার ধর্মান্তর করে দুই তরুণীকে বিয়ে, নেত্রকোণায় হিন্দু যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

ডিসেম্বর ২৭, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

নেত্রকোণার মোহনগঞ্জে ধর্মান্তর ও বিয়ে সংক্রান্ত এক ঘটনায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী এক মুসলিম তরুণী তার সাবেক স্বামী অর্জুন ধর হীরা ওরফে মো. হীরা মিয়া (৩২)-এর বিরুদ্ধে নেত্রকোণা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলাটি করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকায় বসবাসকালে একই এলাকার ওই মুসলিম তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন অর্জুন ধর হীরা। পরে ২০১৪ সালে আদালতে অ্যাফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে মো. হীরা মিয়া রাখেন এবং ওই তরুণীকে বিয়ে করেন। তাদের সংসারে ২০১৭ সালে একটি কন্যা ও ২০২২ সালের শুরুতে একটি পুত্র সন্তানের জন্ম হয়।

ভুক্তভোগীর অভিযোগ, ২০২২ সালের ২৩ জানুয়ারি অভিযুক্ত পুনরায় ধর্ম পরিবর্তন করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেন। এরপর পারিবারিক বিরোধ চলতে থাকে। চলতি বছরের ২৬ এপ্রিল অ্যাফিডেভিটের মাধ্যমে তাকে তালাক দেওয়া হয় এবং সন্তানদের ভরণপোষণের আশ্বাস দেওয়া হয়। তবে পরে ১৮ জুলাই রাতে অভিযুক্ত বাসায় এসে তাকে ধর্ষণ করে পালিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় থানায় গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে চলতি বছরের ৩১ জুলাই ভুক্তভোগী আদালতে ধর্ষণের মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে গত ১৬ নভেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। গত সপ্তাহে পিবিআই প্রতিবেদন দাখিল করলে ভুক্তভোগী পক্ষপাতমূলক তদন্তের অভিযোগ তুলে নারাজি দেন। এরপর আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন।

আজ বুধবার নেত্রকোণা সিআইডি পুলিশের পরিদর্শক মো. চান মিয়া জানান, আদালতের নির্দেশ অনুযায়ী মামলাটির তদন্ত শুরু হয়েছে।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, পিবিআই তদন্ত কর্মকর্তা সঠিকভাবে সব তথ্য যাচাই করেননি এবং অভিযুক্তের কাছ থেকে প্রভাবিত হয়ে মনগড়া প্রতিবেদন দাখিল করেছেন। তার দাবি, আসামির একাধিক সিমকার্ড থাকলেও একটি সিমের তথ্যই যাচাই করা হয়েছে এবং মেডিকেল পরীক্ষাসহ সাক্ষ্যসংক্রান্ত বিষয়েও প্রতিবেদনে ভুল তথ্য দেওয়া হয়েছে। এজন্য তিনি নারাজি দেন এবং সিআইডির মাধ্যমে সুষ্ঠু তদন্তের আশা প্রকাশ করেন।

অভিযুক্ত অর্জুন ধর হীরা ওরফে মো. হীরা মিয়া খালিয়াজুরী উপজেলার শালদীঘা এলাকার মৃত জয়কৃষ্ণ ধর ওরফে জয়দেন ধরের ছেলে। বর্তমানে মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকায় তার বসবাস। এ বিষয়ে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনায় ভুক্তভোগী তরুণী ও তার সন্তানদের পরিচয়সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে, যা নিয়ে তিনি চরম ভোগান্তির মধ্যে রয়েছেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ

আগস্ট ৩, ২০২৬
আওয়ামী লীগ

ব্যাংক থেকে তুলে নিয়ে শিক্ষককে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

আগস্ট ৩, ২০২৬
বাংলাদেশ

প্রথম স্ত্রীকে ভরণপোষণ দেওয়ায় স্বামীকে হত্যা, দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

আগস্ট ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কওমি ধারার দলগুলোর রাজনৈতিক ঐক্য হচ্ছে না

আগস্ট ৩, ২০২৬

ভারতে ফের আন্দোলন, অনশনে ছাত্রনেতা, সমর্থন ককরোচদের

আগস্ট ৩, ২০২৬

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ

আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version