জামায়াতের নেতৃত্বাধীন জোটে এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যোগ দিয়েছে। রোববার বিকেল পাঁচটায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, জামায়াতের নেতৃত্বাধীন আট দলীয় জোট আগের মতোই অক্ষুণ্ন থাকবে, পাশাপাশি এতে নতুন করে আরও দুটি দল যুক্ত হলো।
এর আগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সংবাদ সম্মেলনের বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন।







