সোমবার, আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

গোপালগঞ্জ থেকে নির্বাচন করতে চান আশরাফুল আলম

ডিসেম্বর ২৯, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

দেশের আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি জানিয়েছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এবার তিনি আরও এগিয়ে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হিরো আলম লেখেন, ‘জনগণ সাহস দিলে গোপালগঞ্জ শেখ হাসিনার আসনে নির্বাচন করতে চাই। কী, গোপালগঞ্জের লোক ভোট দেবেন তো?’ তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

পোস্টটির মন্তব্যের ঘরে নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ লিখেছেন, ‘গোপালগঞ্জে সরাসরি গিয়ে জিজ্ঞেস করে আসুন।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘তুমি এসব করে ভালোই বিজনেস করা শিখে গিয়েছ, অতিরিক্ত কিছু ভালো না।’ আরেকজন লিখেছেন, ‘এটা আপনার জন্য ভুল সিদ্ধান্ত।’

গোপালগঞ্জ-৩ আসনটি টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত। এ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৩০০ জন।

এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিরো আলম প্রথমবারের মতো বগুড়া থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে তার প্রার্থিতা বাতিল হলেও পরে আদালতের আদেশে তা ফিরে পান এবং ‘সিংহ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ভোটের দিন কারচুপির অভিযোগ তুলে তিনি নির্বাচন বর্জন করেন।

পরবর্তীতে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনেও অংশ নেন হিরো আলম। ওই নির্বাচনে ভোটের দিন একটি কেন্দ্রে তার ওপর হামলার ঘটনাও ঘটে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ

আগস্ট ৩, ২০২৬
আওয়ামী লীগ

ব্যাংক থেকে তুলে নিয়ে শিক্ষককে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

আগস্ট ৩, ২০২৬
বাংলাদেশ

প্রথম স্ত্রীকে ভরণপোষণ দেওয়ায় স্বামীকে হত্যা, দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

আগস্ট ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কওমি ধারার দলগুলোর রাজনৈতিক ঐক্য হচ্ছে না

আগস্ট ৩, ২০২৬

ভারতে ফের আন্দোলন, অনশনে ছাত্রনেতা, সমর্থন ককরোচদের

আগস্ট ৩, ২০২৬

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ

আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version