বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিচ্ছেন

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
ডিসেম্বর ২৯, ২০২৫
A A
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিচ্ছেন
Share on FacebookShare on Twitter

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন সদ্য সাবেক উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে তিনি দলটির মুখপাত্রের দায়িত্ব পেতে পারেন বলেও আলোচনা রয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) একাধিক সূত্রে এ তথ্য জানা গেলেও এ বিষয়ে এখনো প্রকাশ্যে নিজের অবস্থান স্পষ্ট করেননি আসিফ মাহমুদ। তবে সদ্য পদত্যাগ করা আরেক উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতা মাহফুজ আলম স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি এনসিপিতে যোগ দিচ্ছেন না।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘আমার রাজনৈতিক অবস্থান’ শিরোনামে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম লেখেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্বে গড়ে উঠেছিল। এ দুই সংগঠনে তার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর ধরে তিনি প্রয়োজন অনুযায়ী পরামর্শ, নির্দেশনা ও নীতিগত সহযোগিতা দিয়ে এসেছেন। তিনি বলেন, নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবিলা, রিকনসিলিয়েশন ও দায়-দরদের সমাজ গঠনের বিষয়ে যে অবস্থান তিনি তুলে ধরেছেন, তা তার সহযোদ্ধারাও ওই দুই সংগঠনের মাধ্যমে বারবার প্রকাশ করেছেন। তবে এনসিপিকে একটি বৃহত্তর ‘বিগ জুলাই আমব্রেলা’ হিসেবে স্বতন্ত্রভাবে দাঁড় করানোর সব প্রচেষ্টা নানা কারণে সফল হয়নি বলে উল্লেখ করেন তিনি।

পোস্টে মাহফুজ আলম আরও লেখেন, বর্তমান বাস্তবতায় তার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ ও বন্ধুত্ব অটুট থাকবে। তবে তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না। জামায়াত-এনসিপি জোট থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়নি—এ কথা সত্য নয় বলেও জানান তিনি। কিন্তু ঢাকার কোনো একটি আসনে ওই জোটের প্রার্থী হওয়ার চেয়ে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ধরে রাখাকেই তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।

আরওপড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের গুম নিয়ে জনমনে সংশয়

গণভোট উপেক্ষা করলে বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব

মাহফুজ আলম বলেন, ইতিহাসের এ চলমান পর্বে বাংলাদেশ এক ধরনের শীতল যুদ্ধের ভেতর দিয়ে যাচ্ছে। এ অবস্থায় কোনো পক্ষ না নিয়ে নিজস্ব বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়। বিকল্প তরুণ বা জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। বরং গত দেড় বছরে যে নীতিতে বিশ্বাস রেখে তিনি কথা বলেছেন, তা রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক—সব পর্যায়েই অব্যাহত রাখবেন বলে জানান। তার ভাষ্য অনুযায়ী, নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব, এবং বিকল্প ও মধ্যপন্থি তরুণ/জুলাই শক্তির উত্থান খুব কাছাকাছি।

উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদের পদত্যাগের পর থেকেই তার এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন চলছিল। এ বিষয়ে এখনো তিনি আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও এনসিপির একাধিক সূত্র জানিয়েছে, তাকে দলটির মুখপাত্র করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

সম্পর্কিত খবর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের গুম নিয়ে জনমনে সংশয়
প্রধান সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের গুম নিয়ে জনমনে সংশয়

এপ্রিল ১, ২০২৬
গণভোট উপেক্ষা করলে বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব
রাজনীতি

গণভোট উপেক্ষা করলে বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব

এপ্রিল ১, ২০২৬
তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে
বাংলাদেশ

তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে

এপ্রিল ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে না পোল্যান্ড

যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে না পোল্যান্ড

এপ্রিল ২, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের গুম নিয়ে জনমনে সংশয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের গুম নিয়ে জনমনে সংশয়

এপ্রিল ১, ২০২৬
ভারতের উদ্বেগের মুখে পাকিস্তানকে দ্রুত জে-৩৫ স্টিলথ জেট দিচ্ছে চীন

ভারতের উদ্বেগের মুখে পাকিস্তানকে দ্রুত জে-৩৫ স্টিলথ জেট দিচ্ছে চীন

এপ্রিল ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০