বুধবার, আগস্ট ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

কমছে হিন্দুদের জন্মহার, ২–৩টি করে সন্তান নিতে বললেন আসামের মুখ্যমন্ত্রী

ডিসেম্বর ৩১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে জন্মহার নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় জন্মহার বেশি এবং হিন্দু জনগোষ্ঠীর মধ্যে তা কমে যাচ্ছে—এমন মন্তব্য করে তিনি হিন্দু দম্পতিদের এক সন্তানে সীমাবদ্ধ না থেকে অন্তত দুইটি, সক্ষম হলে তিনটি সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী দাবি করেন, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সন্তান জন্মদানের হার তুলনামূলকভাবে বেশি হলেও হিন্দুদের ক্ষেত্রে এই হার ক্রমাগত কমছে। তিনি বলেন, এখানে স্পষ্ট একটি পার্থক্য রয়েছে। এই পরিস্থিতির কারণেই তিনি হিন্দু পরিবারগুলোকে বেশি সন্তান নেওয়ার আহ্বান জানাচ্ছেন।

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, হিন্দুদের এক সন্তানে থেমে গেলে চলবে না, অন্তত দুইটি সন্তান নেওয়া প্রয়োজন, আর সামর্থ্য থাকলে তিনটি সন্তান নেওয়াও উচিত। একইসঙ্গে তিনি মন্তব্য করেন, মুসলমানদের ক্ষেত্রেও অতিরিক্ত সন্তান না নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় ভবিষ্যতে হিন্দু পরিবারগুলোর দেখভালের জন্য পর্যাপ্ত মানুষ পাওয়া যাবে না—এমন আশঙ্কার কথাও তিনি প্রকাশ করেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর রাজ্যের জনসংখ্যা প্রবণতা নিয়ে বক্তব্য দিতে গিয়ে হিমন্ত শর্মা বলেন, ২০২৭ সালের আদমশুমারিতে আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলমানদের জনসংখ্যা ৪০ শতাংশে পৌঁছাতে পারে। তিনি দাবি করেন, রাজনীতিতে আসার সময় এই জনগোষ্ঠীর হার ছিল ২১ শতাংশ, যা ২০১১ সালের আদমশুমারিতে বেড়ে ৩১ শতাংশে দাঁড়ায়।

মুখ্যমন্ত্রী আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, একসময় নির্দিষ্ট একটি গোষ্ঠীর জনসংখ্যা ৪০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে এবং তখন অসমীয়াদের অনুপাত ৩৫ শতাংশের নিচে নেমে আসার ঝুঁকি তৈরি হবে। তিনি মন্তব্য করেন, বাংলাদেশ থেকে উত্তর-পূর্ব ভারতের বিষয়ে যে আশঙ্কা শোনা যায়, তা বাস্তবায়নে যুদ্ধের প্রয়োজন হবে না; জনসংখ্যা ৫০ শতাংশে পৌঁছালেই বিষয়টি স্বাভাবিকভাবে ঘটতে পারে।

এছাড়া কংগ্রেসের এক মুখপাত্রের মুসলমানদের জন্য ৪৮টি আসন সংরক্ষণের দাবির প্রসঙ্গ টেনে হিমন্ত শর্মা বলেন, ওই বক্তব্যের বিরুদ্ধে কংগ্রেস কোনো ব্যবস্থা নেয়নি এবং সংশ্লিষ্ট মুখপাত্রকেও বহিষ্কার করা হয়নি। তাঁর দাবি, এতে বোঝা যায় যে কংগ্রেসের সামগ্রিক অবস্থান ওই দাবির সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।

হিমন্ত বিশ্ব শর্মার এসব মন্তব্য আসামে দীর্ঘদিন ধরে চলমান জনসংখ্যা, নাগরিকত্ব ও অভিবাসন সংক্রান্ত বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে। বিশেষ করে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে সামাজিক ও রাজনৈতিক পর্যায়ে বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠেছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের গোয়েন্দাপ্রধানের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬
আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
আওয়ামী লীগ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা কাশেম রিমান্ডে

আগস্ট ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের গোয়েন্দাপ্রধানের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ

আগস্ট ২৫, ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version