বুধবার, এপ্রিল ১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

চরমোনাইয়ের ১৪৩ আসন ‘এ ক্যাটাগরি’ দাবির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুললেন হাসেম মোল্লা

তুর্জ খান - তুর্জ খান
জানুয়ারি ১, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) নায়েবে আমির ফয়জুল করীমের একটি বক্তব্যকে কেন্দ্র করে ইসলামি আলোচক ও বক্তা হাসেম মোল্লা সামাজিক মাধ্যমে বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্থাপন করেছেন। তিনি বলেন, চরমোনাই নায়েবে আমিরের মতে তাঁদের দল ১৪৩টি আসনে ‘এ ক্যাটাগরি’তে রয়েছে—এই দাবির বাস্তব ভিত্তি জানতে তিনি কিছু প্রশ্ন তুলছেন।

হাসেম মোল্লা স্পষ্ট করে উল্লেখ করেন, এটি কোনো নেতিবাচক মন্তব্য নয়; বরং চলমান বাস্তবতার আলোকে পর্যালোচনার উদ্দেশ্যে প্রশ্নগুলো তোলা হয়েছে। তাঁর মতে, এতে করে চরমোনাইয়ের জনশক্তির মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস কমবে এবং একই সঙ্গে জামায়াত যেন চরমোনাইকে মূল্যহীন মনে না করে—সে বিষয়েও সহায়ক হবে।

তিনি উদাহরণ হিসেবে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনকে সামনে রেখে প্রশ্ন তোলেন। ওই আসনের ২৪টি ইউনিয়নে অতীতে কতজন ইউনিয়ন চেয়ারম্যান চরমোনাই থেকে নির্বাচিত হয়েছেন, উপজেলা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীরা অংশ নিয়েছেন কি না এবং করলে কত ভোট পেয়েছেন—এসব বিষয়ে তিনি ব্যাখ্যা চান।

আরওপড়ুন

টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় হাজির স্ত্রী

গণভোট উপেক্ষা করলে বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব

এ ছাড়া তিনি জানতে চান, ৫৫০টি গ্রামের মধ্যে কতটিতে দলীয় কমিটি রয়েছে, কাগজে-কলমে দলীয় কর্মী বা জনশক্তির সংখ্যা কত, পাঁচ আগস্টের পর থেকে কয়টি ইউনিয়ন সমাবেশ হয়েছে এবং কতটি গ্রামে সরাসরি গণসংযোগ করা হয়েছে।

পোস্টারে প্রচারণা, প্রার্থীর গ্রামভিত্তিক উপস্থিতি, বাজার কমিটির সঙ্গে যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে দলীয় প্রতিনিধিত্ব, নির্বাচনকেন্দ্রভিত্তিক পরিচালক নির্ধারণ, বড় শোডাউন বা মিছিলের সংখ্যা, বিজয় দিবসে ওয়ার্ডভিত্তিক কর্মসূচি, আগের নির্বাচনে প্রাপ্ত ভোট এবং ইউনিয়নভিত্তিক মহিলা কমিটির অবস্থান নিয়েও তিনি প্রশ্ন রাখেন।

হাসেম মোল্লা বলেন, তিনি মোট ১৬টি সূচক তুলে ধরেছেন, যেগুলো তাঁর বিবেচনায় একটি আসনে রাজনৈতিক শক্তিমত্তা যাচাইয়ের বাস্তব মানদণ্ড হতে পারে। এসব সূচকের বাইরে অন্য কোনো মানদণ্ডে চরমোনাই এগিয়ে থাকলে সেগুলো স্পষ্টভাবে তুলে ধরলে ‘এ ক্যাটাগরি’ দাবির যৌক্তিকতা বোঝা সহজ হবে বলে মন্তব্য করেন তিনি।

সম্পর্কিত খবর

টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় হাজির স্ত্রী
বাংলাদেশ

টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় হাজির স্ত্রী

এপ্রিল ১, ২০২৬
গণভোট উপেক্ষা করলে বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব
রাজনীতি

গণভোট উপেক্ষা করলে বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব

এপ্রিল ১, ২০২৬
তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে
বাংলাদেশ

তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে

এপ্রিল ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারত সীমান্তে ভারী সামরিক সরঞ্জাম নিয়ে এগোচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী

ভারত সীমান্তে ভারী সামরিক সরঞ্জাম নিয়ে এগোচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী

এপ্রিল ১, ২০২৬
টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় হাজির স্ত্রী

টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় হাজির স্ত্রী

এপ্রিল ১, ২০২৬
গণভোট উপেক্ষা করলে বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব

গণভোট উপেক্ষা করলে বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব

এপ্রিল ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০