বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

আওয়ামী লীগ নেতা নানক পরিবারের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ

তুর্জ খান - তুর্জ খান
জানুয়ারি ২, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

বরিশালে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশে চলতি জানুয়ারি ২০২৬ সেশন থেকে সব ধরনের প্রোগ্রামে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। কমিশনের ৫৮তম সভার সিদ্ধান্ত ও একটি তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়ার স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের কোনো প্রোগ্রামে নতুন শিক্ষার্থী ভর্তি করা যাবে না। তবে জানুয়ারি ২০২৬–এর আগে যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছেন, তাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে।

পত্রে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শনের জন্য গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য—নাম, আইডি নম্বর, সেশন, বিভাগ, অনুষদ, জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর—আগামী ৩০ ডিসেম্বর ২০২৫–এর মধ্যে কমিশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালু রাখতে ন্যূনতম সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা প্রস্তুত করে আগামী মে মাসের মধ্যে প্রমাণসহ কমিশনকে জানাতে বলা হয়েছে। অনুমতি সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের এফডিআর ও এর লভ্যাংশ ব্যবহারের সুযোগ থাকলেও ভবিষ্যতে প্রতিষ্ঠান স্বাভাবিক অবস্থায় ফিরলে মূল অর্থ ও লভ্যাংশ পুনর্ভরণ করতে হবে বলে জানানো হয়েছে।

আরওপড়ুন

গরু চুরির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

ছাত্রদলের হাত থেকে রেহাই পেলেন না জবি কর্মচারী; বিচার চেয়ে ভুক্তভোগীর আকুতি

কমিশনের নির্দেশনায় আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের টিউশন ফি, সেমিস্টার ফি ও অন্যান্য সব লেনদেন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করার ব্যবস্থা নিয়ে ফেব্রুয়ারি ২০২৬–এর মধ্যে কমিশনকে লিখিতভাবে অবহিত করতে হবে।

উল্লেখ্য, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টির সেক্রেটারির দায়িত্বে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু নার্গিস এবং ভাইস চেয়ারম্যান পদে তাদের কন্যা এস. আমরিন রাখি দায়িত্ব পালন করছেন।

সম্পর্কিত খবর

গরু চুরির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার
বাংলাদেশ

গরু চুরির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

মার্চ ১৮, ২০২৬
ছাত্রদলের হাত থেকে রেহাই পেলেন না জবি কর্মচারী; বিচার চেয়ে ভুক্তভোগীর আকুতি
বাংলাদেশ

ছাত্রদলের হাত থেকে রেহাই পেলেন না জবি কর্মচারী; বিচার চেয়ে ভুক্তভোগীর আকুতি

মার্চ ১৮, ২০২৬
নামাজঘরের পাশে মাদক-জুয়া, প্রতিবাদ করায় কৃষকদল নেতার হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্র রক্তাক্ত
বাংলাদেশ

নামাজঘরের পাশে মাদক-জুয়া, প্রতিবাদ করায় কৃষকদল নেতার হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্র রক্তাক্ত

মার্চ ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মিয়ানমার বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণের সময় মিজোরামে ৭ বিদেশি নাগরিক আটক

মিয়ানমার বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণের সময় মিজোরামে ৭ বিদেশি নাগরিক আটক

মার্চ ১৯, ২০২৬
তেহরানে শোকের সমুদ্র; লারিজানি ও খাতিবের জানাজায় লাখো মানুষের ঢল

তেহরানে শোকের সমুদ্র; লারিজানি ও খাতিবের জানাজায় লাখো মানুষের ঢল

মার্চ ১৯, ২০২৬
পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের, ইরান চায় শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ

পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের, ইরান চায় শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ

মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০