সোমবার, আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

মনোনয়নপত্রে স্বাক্ষর জালের অভিযোগ গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে

জানুয়ারি ২, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে মনোনয়নপত্রে ভোটারদের স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা একটি তদন্ত প্রতিবেদন তৈরি করে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।

জানা যায়, গত ২৯ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক। নির্বাচনী বিধান অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের অন্তত ১ শতাংশের স্বাক্ষরসহ মনোনয়নপত্র দাখিল করতে হয়। তিনি প্রয়োজনীয় সংখ্যক স্বাক্ষর দেখিয়ে মনোনয়নপত্র জমা দিলেও অভিযোগ উঠেছে, তালিকাভুক্ত স্বাক্ষরের মধ্যে একাধিকটি জাল।

সরেজমিনে তদন্তে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ও রাধাগঞ্জ ইউনিয়নে গিয়ে স্বাক্ষর জালিয়াতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানা গেছে। সাদুল্লাপুর ইউনিয়নের টিকরীবাড়ি গ্রামের মিলন সেনের স্ত্রী যমুনা সেন বলেন, প্রশাসনের লোকজন তার কাছে জানতে চাইলে তিনি জানান, গোবিন্দ চন্দ্র প্রামাণিক নামে কাউকে তিনি চেনেন না এবং কোনো কাগজে স্বাক্ষরও দেননি। মনোনয়নপত্রে তার স্বাক্ষর থাকলে সেটি জাল করা হয়েছে বলে দাবি করেন তিনি।

একই ধরনের অভিযোগ করেন রাধাগঞ্জ ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের সুনীল বাড়ৈর স্ত্রী উষা বাড়ৈ। তিনি জানান, ঘটনার সময় তিনি ঢাকায় ছেলের বাসায় ছিলেন। গোবিন্দ চন্দ্র প্রামাণিক নামে কাউকে তিনি চেনেন না এবং তার কোনো কাগজে স্বাক্ষরও করেননি। অথচ মনোনয়নপত্রে তার স্বাক্ষর রয়েছে বলে জানতে পেরেছেন।

অভিযোগের বিষয়ে গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, তার পক্ষে যারা স্বাক্ষর দিয়েছেন, তারা সবাই সঠিকভাবেই স্বাক্ষর করেছেন। জাল স্বাক্ষরের অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাগুফতা হক জানান, স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রে দেওয়া স্বাক্ষরগুলো যাচাই করে একটি তদন্ত প্রতিবেদন রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করবেন বলে তিনি জানান।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

প্রথম স্ত্রীকে ভরণপোষণ দেওয়ায় স্বামীকে হত্যা, দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

আগস্ট ৩, ২০২৬
বাংলাদেশ

যশোর-৪ আসনে এমপির বাড়িতে হামলা, উঠে এলো ভিন্ন চিত্র

আগস্ট ৩, ২০২৬
বাংলাদেশ

শামুক তুলতেও দিতে হয় চাঁদা! মানা হচ্ছে না সাবেক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য বাবরের নির্দেশনা

আগস্ট ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

আগস্ট ৩, ২০২৬

প্রথম স্ত্রীকে ভরণপোষণ দেওয়ায় স্বামীকে হত্যা, দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

আগস্ট ৩, ২০২৬

যশোর-৪ আসনে এমপির বাড়িতে হামলা, উঠে এলো ভিন্ন চিত্র

আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version