সোমবার, আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

‘আই ডোন্ট থিংক দ্যাট স্টেট শুড টেস্ট আস’

জানুয়ারি ৩, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার পেতে হলে সাধারণ মানুষকে ঘরে বসে না থেকে রাজপথ দখল করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের আলোচিত শিক্ষক শেহরীন আমিন মোনামী। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শেহরীন আমিন মোনামী বলেন, ‘আমরা সবাই একটি দাবিতেই এখানে এসেছি—শহীদ ওসমান হাদির হত্যার বিচার। আমি মনে করি, এই আন্দোলনে সব শ্রেণি-পেশার মানুষের অংশ নেওয়া জরুরি। শুধু নির্দিষ্ট কিছু মানুষ বারবার আসবে, তা যেন না হয়। জুলাই আন্দোলনে আমরা শাহবাগে যেভাবে জনসমুদ্র তৈরি করেছিলাম, হাদি হত্যার বিচার নিশ্চিতে আবারও তেমন গণজোয়ার প্রয়োজন।’

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে এই শিক্ষক বলেন, ‘যতক্ষণ না আমরা রাজপথ দখল করব, ততক্ষণ আমার ভাইয়ের হত্যার বিচার হবে না। আমরা অনেক ধৈর্য ধরেছি। আই ডোন্ট থিঙ্ক দ্যাট স্টেট শুড টেস্ট আস (রাষ্ট্রের উচিত নয় আমাদের ধৈর্য্যের আর পরীক্ষা নেওয়া)।’ যারা সামাজিক যোগাযোগমাধ্যমে এই হত্যাকাণ্ড নিয়ে দুঃখ প্রকাশ করছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ঘরে বসে কেবল সমবেদনা না জানিয়ে আপনারা ইনকিলাব মঞ্চের সঙ্গে রাজপথে আসুন। সবাই মিলে দাবি তুললে বিচার হতে বাধ্য।’

এর আগে জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে শাহবাগের একপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেলে অবরোধ সমাপ্তি ঘোষণার সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সরকারের প্রতি চরম আল্টিমেটাম দেন।

জাবের বলেন, ‘হাদিকে হত্যা করা হয়েছে কারণ তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ঘটনার ২১ দিন পেরিয়ে গেলেও প্রকৃত খুনিদের শনাক্ত করতে না পারা সরকারের সদিচ্ছার অভাবকেই ফুটিয়ে তোলে।’ তিনি আরও হুঁশিয়ারি দেন যে, আগামী ৭ জানুয়ারির মধ্যে যদি প্রকৃত খুনিদের নামে চার্জশিট দেওয়া না হয়, তবে ৩০ কার্যদিবসের সময়সীমা শেষে সরাসরি সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।

বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিকেলে কর্মসূচি শেষে আগামী দিনগুলোতে আরও কঠোর আন্দোলনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে শাহবাগ ছাড়েন আন্দোলনকারীরা।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

প্রথম স্ত্রীকে ভরণপোষণ দেওয়ায় স্বামীকে হত্যা, দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

আগস্ট ৩, ২০২৬
বাংলাদেশ

যশোর-৪ আসনে এমপির বাড়িতে হামলা, উঠে এলো ভিন্ন চিত্র

আগস্ট ৩, ২০২৬
বাংলাদেশ

শামুক তুলতেও দিতে হয় চাঁদা! মানা হচ্ছে না সাবেক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য বাবরের নির্দেশনা

আগস্ট ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

আগস্ট ৩, ২০২৬

প্রথম স্ত্রীকে ভরণপোষণ দেওয়ায় স্বামীকে হত্যা, দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

আগস্ট ৩, ২০২৬

যশোর-৪ আসনে এমপির বাড়িতে হামলা, উঠে এলো ভিন্ন চিত্র

আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version