বুধবার, এপ্রিল ১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি

চট্টগ্রামে জাপা নেতা আনিসুলের প্রার্থিতা বাতিল, মনোনয়ন প্রস্তাবক আটক

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
জানুয়ারি ৩, ২০২৬
A A
চট্টগ্রামে জাপা নেতা আনিসুলের প্রার্থিতা বাতিল, মনোনয়ন প্রস্তাবক আটক
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার মনোনয়নপত্রের প্রস্তাবক মো. সালাউদ্দিনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে এসব ঘটনা ঘটে।

এর আগে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. জিয়া উদ্দিন আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করেন। তবে কী কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে মনোনয়নপত্রের প্রস্তাবক মো. সালাউদ্দিনকে কোতোয়ালি থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ সূত্র জানায়, তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরওপড়ুন

ইসলামী আন্দোলন নেতার প্রভাব খাটিয়ে প্ল্যানবিহীন বাড়ি নির্মাণ

চাঁদা দিতে অস্বীকার, যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভাঙলেন বিএনপি নেতা

দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-৫ আসনের প্রার্থীদের শুনানি শুরু হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শতাধিক শিক্ষার্থী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা ‘আনিসুলের মনোনয়নপত্র বাতিল করো’, ‘স্বৈরাচারের দোসর আনিসুল, বাতিল চাই’সহ বিভিন্ন স্লোগান দেয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা আনিসুলের প্রস্তাবক সালাউদ্দিনকে ধাওয়া দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি অভিযোগ করে বলেন, বিগত সময়ে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত রাতের ভোট ও ডামি নির্বাচনে আনিসুল ইসলাম মাহমুদ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নেতৃত্বে হাটহাজারীতে ব্যাপক নির্যাতন চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। নামমাত্র জাতীয় পার্টির নেতা হলেও তিনি মূলত আওয়ামী লীগের লোক বলেও অভিযোগ করেন তকি। তার দাবি, আনিসুলের বিরুদ্ধে মামলা রয়েছে এবং তিনি বহু নেতাকর্মীকে গ্রেপ্তার ও কারাবন্দি করিয়েছেন।

এ বিষয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ) মো. হেদায়েত উল্লাহ বলেন, আনিসুল ইসলাম মাহমুদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

সম্পর্কিত খবর

ইসলামী আন্দোলন নেতার প্রভাব খাটিয়ে প্ল্যানবিহীন বাড়ি নির্মাণ
বাংলাদেশ

ইসলামী আন্দোলন নেতার প্রভাব খাটিয়ে প্ল্যানবিহীন বাড়ি নির্মাণ

এপ্রিল ১, ২০২৬
চাঁদা দিতে অস্বীকার, যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভাঙলেন বিএনপি নেতা
বাংলাদেশ

চাঁদা দিতে অস্বীকার, যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভাঙলেন বিএনপি নেতা

এপ্রিল ১, ২০২৬
মিরসরাইয়ে চাঁদা আদায় নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৮ জন আহত
বাংলাদেশ

মিরসরাইয়ে চাঁদা আদায় নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৮ জন আহত

এপ্রিল ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0
  • নামের বিড়ম্বনায় জ্যান্ত মানুষের মৃত্যু সংবাদ প্রচার বাংলাভিশনের!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের আগ্রাসন: বাংলাদেশের ভূমিকা নিয়ে হতাশ ইরান

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের আগ্রাসন: বাংলাদেশের ভূমিকা নিয়ে হতাশ ইরান

এপ্রিল ১, ২০২৬
ইসলামী আন্দোলন নেতার প্রভাব খাটিয়ে প্ল্যানবিহীন বাড়ি নির্মাণ

ইসলামী আন্দোলন নেতার প্রভাব খাটিয়ে প্ল্যানবিহীন বাড়ি নির্মাণ

এপ্রিল ১, ২০২৬
চাঁদা দিতে অস্বীকার, যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভাঙলেন বিএনপি নেতা

চাঁদা দিতে অস্বীকার, যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভাঙলেন বিএনপি নেতা

এপ্রিল ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০