সোমবার, আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

চাঁদপুরে অস্ত্র-গুলিসহ মা-ছেলে গ্রেপ্তার

জানুয়ারি ৪, ২০২৬
A A
চাঁদপুরে অস্ত্র-গুলিসহ মা-ছেলে গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের অভিযানে একটি ৯ এমএম পিস্তল, একটি ৭.৬২ চায়না পিস্তল ও ৩০ রাউন্ড গুলিসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন লাভলী বেগম (৪০) ও তাঁর ছেলে মো. ফয়সাল হোসেন শাকিল (২১)।

শনিবার (৩ জানুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতাধীন জমির উদ্দিন বেপারী বাড়ির মো. আলমগীর হোসেনের বসতঘরে অভিযান চালায় পুলিশ। কচুয়া সার্কেল ও শাহরাস্তি থানার ওসির নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি ৯ এমএম তারাস পিস্তল, একটি ৭.৬২ চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, পুলিশের পোশাক, বেল্ট, চশমা, বডি ক্যামেরা, গ্যাস মাস্কসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানকালে ওই ঘরের বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী লাভলী বেগম ও তাঁর ছেলে ফয়সাল হোসেন শাকিলকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ফিরোজ হোসেন জানান, একটি মোবাইল ফোন চুরির ঘটনায় আলমগীরের ঘরে তল্লাশির সময় একটি পুরনো গিটারের ভেতরে পিস্তল পাওয়া যায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে পুরো ঘর তল্লাশি করে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে লাভলী বেগম স্বীকার করেছেন যে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম ২০২৪ সালের ৫ আগস্ট একটি থানায় লুট হওয়া অস্ত্র।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত ব্যবস্থা শেষে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

শামুক তুলতেও দিতে হয় চাঁদা! মানা হচ্ছে না সাবেক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য বাবরের নির্দেশনা

আগস্ট ৩, ২০২৬
এনসিপি

বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ

আগস্ট ৩, ২০২৬
বাংলাদেশ

আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য শেখ হাসিনার পতন হয়েছে: বুলু

আগস্ট ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

টিএফআই সেলের আলামত ধ্বংসে র‍্যাবের লেকে ফেলে দেওয়া হয় নির্যাতনের সরঞ্জাম

আগস্ট ৩, ২০২৬

ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

আগস্ট ৩, ২০২৬

দুই বছর পরও জুলাইয়ের দমনপীড়নে যুক্ত ৩৫% পুলিশ কর্মকর্তা স্বাভাবিক দায়িত্বে

আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version