বুধবার, এপ্রিল ১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ‘কমব্যাট পিস্তল’সহ বিএনপি নেতা গ্রেপ্তার

তুর্জ খান - তুর্জ খান
জানুয়ারি ৪, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে কমব্যাট পিস্তলসহ বিএনপির এক নেতা ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

গ্রেপ্তার হওয়া বিএনপি নেতার নাম আজিম উদ্দিন (৪৩)। তিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং গফরগাঁও ইউনিয়নের বলাইবাড়ি গ্রামের বাসিন্দা। তাঁর সহযোগী চমন মণ্ডল (৩৫) গফরগাঁও ইউনিয়নের ঘাগড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত একটার দিকে পৌর শহরের রাঘাইচটি এলাকায় কামরুজ্জামান নামের এক ব্যক্তির ভাড়া বাসায় যৌথ বাহিনী অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য ছিল, ওই বাসায় মাদক সেবন ও বিক্রি করা হয়। অভিযানের সময় সেখানে একটি কমব্যাট পিস্তল উদ্ধার করা হয়। পাশাপাশি পিস্তলের একটি ম্যাগাজিন, দুটি কার্তুজ, তিনটি গুলি, ১৫টি ইয়াবা ও তিন গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ সময় আজিম উদ্দিন ও চমন মণ্ডলকে গ্রেপ্তার করে গফরগাঁও থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় থানার উপপরিদর্শক সাইদুল করিম অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শনিবার গফরগাঁও থানায় মামলা করেন।

আরওপড়ুন

চাঁদা দিতে অস্বীকার, যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভাঙলেন বিএনপি নেতা

মিরসরাইয়ে চাঁদা আদায় নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৮ জন আহত

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কোথা থেকে আনা হয়েছে এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল—এ বিষয়ে আসামিরা কোনো তথ্য দিচ্ছেন না। পুলিশ দুজনের পাঁচ দিন করে রিমান্ড চাইলেও আদালত রিমান্ড শুনানি না করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে আজিম উদ্দিনের গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার বেলা ১১টার দিকে গফরগাঁও প্রেসক্লাবের সামনে উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা মানববন্ধন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহমানবাধিকার–বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান আসলাম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কামরুল ইসলাম, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নবী হোসেন, উপজেলা যুবদল নেতা মনিরুজ্জামান জুয়েল, মোসাদ্দেক হোসেন ও মো. সোহেল মিয়া।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সম্পর্কিত খবর

চাঁদা দিতে অস্বীকার, যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভাঙলেন বিএনপি নেতা
বাংলাদেশ

চাঁদা দিতে অস্বীকার, যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভাঙলেন বিএনপি নেতা

এপ্রিল ১, ২০২৬
মিরসরাইয়ে চাঁদা আদায় নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৮ জন আহত
বাংলাদেশ

মিরসরাইয়ে চাঁদা আদায় নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৮ জন আহত

এপ্রিল ১, ২০২৬
বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি ইরানের
আন্তর্জাতিক

বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি ইরানের

এপ্রিল ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0
  • নামের বিড়ম্বনায় জ্যান্ত মানুষের মৃত্যু সংবাদ প্রচার বাংলাভিশনের!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাঁদা দিতে অস্বীকার, যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভাঙলেন বিএনপি নেতা

চাঁদা দিতে অস্বীকার, যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভাঙলেন বিএনপি নেতা

এপ্রিল ১, ২০২৬
মিরসরাইয়ে চাঁদা আদায় নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৮ জন আহত

মিরসরাইয়ে চাঁদা আদায় নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৮ জন আহত

এপ্রিল ১, ২০২৬
বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি ইরানের

বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি ইরানের

এপ্রিল ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০