মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

রুমিন ফারহানার নির্বাচনী মঞ্চ ভাঙচুরের অভিযোগ, গাড়ির ওপর দাঁড়িয়ে দিলেন বক্তব্য

জানুয়ারি ৬, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তার পূর্বনির্ধারিত একটি নির্বাচনী সভার মঞ্চ ভেঙে দিয়েছে প্রতিপক্ষের অনুসারীরা। এ পরিস্থিতিতে তিনি নিজের গাড়ির ওপর দাঁড়িয়ে সভায় বক্তব্য দেন।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে স্থানীয়দের আয়োজিত এক পথসভায় তিনি এ অভিযোগ করেন। রুমিন ফারহানা বলেন, অরুয়াইলে তার একটি নির্ধারিত সভা ছিল। তবে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন মঞ্চ ভেঙে দেওয়ায় তিনি বাধ্য হয়ে দরজায় দরজায় গণসংযোগ করেন এবং শেষ পর্যন্ত গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তব্য দেন।

মঞ্চ ভাঙচুরের ঘটনায় তিনি কোনো নির্দিষ্ট দল বা প্রার্থীর নাম উল্লেখ না করলেও এমন আচরণকে নির্বাচনী অসৌজন্যমূলক বলে আখ্যা দেন। এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদে ভোটারদের ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় রুমিন ফারহানা অরুয়াইল চিত্রা নদীর ওপর সেতু নির্মাণ ও সড়ক সংস্কারের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, সংসদ সদস্য থাকাকালে ওই সেতু নির্মাণের জন্য আবেদন করেছিলেন। নির্বাচিত হলে সড়ক, সেতু ও কালভার্টের কাজ সম্পন্ন করা হবে। নতুন বাংলাদেশে কোনো দুর্নীতি, চাঁদাবাজি বা বালু ব্যবসাকে প্রশ্রয় দেওয়া হবে না এবং নিরীহ মানুষকে টাকা দিয়ে মিথ্যা মামলায় জড়ানোর সংস্কৃতিও বন্ধ করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে সরাইল-আশুগঞ্জ এলাকাকে নতুনভাবে গড়ে তোলা হবে। শিক্ষা, স্বাস্থ্য ও যুব উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন রুমিন ফারহানা। একই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

বিএনপি নেতা ইলিয়াসকে গুম ও হত্যা: বিমান বাহিনীর হেফাজতে উইং কমান্ডার সাইফুর

জুলাই ২৮, ২০২৬
বাংলাদেশ

জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি বুলেট ব্যবহার হয়েছে, এটা পুলিশ ব্যবহার করেছে: জাহেদ উর রহমান

জুলাই ২৮, ২০২৬
জামায়াত

সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এমপিকন্যার আচরণে ক্ষুব্ধ হয়ে বাড়ি ভাঙচুর, জামায়াত বলছে ‘বিএনপির উসকানি’

জুলাই ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাকসু জিএস আম্মারকে ইমি বললেন ‘চামার’, দিলেন রাস্তায় ফেলে মারার উসকানিও

জুলাই ২৮, ২০২৬

দীর্ঘস্থায়ী মানসিক রোগ ‘সিজোফ্রেনিয়া’, এটির লক্ষণ ও প্রতিকার কী?

জুলাই ২৮, ২০২৬

বিএনপি নেতা ইলিয়াসকে গুম ও হত্যা: বিমান বাহিনীর হেফাজতে উইং কমান্ডার সাইফুর

জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version