Sunday, September 20, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

এই নির্বাচন চাঁদাবাজি ও টেম্পুস্ট্যান্ড দখলের বিরুদ্ধে: রুমিন ফারহানা

January 6, 2026
A A
এই নির্বাচন চাঁদাবাজি ও টেম্পুস্ট্যান্ড দখলের বিরুদ্ধে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এবারের নির্বাচন হবে চাঁদাবাজি, ভাওতাবাজি, মামলা বাণিজ্য, জমি দখল, দোকান দখল ও টেম্পুস্ট্যান্ড দখলের বিরুদ্ধে।

সম্প্রতি নিজ সংসদীয় আসনে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। ওই সমাবেশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও বক্তব্যে রুমিন ফারহানা বলেন, এটি গণমানুষের পক্ষে নির্বাচন এবং জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের প্রথম নির্বাচন। এই নির্বাচনে কেউ যদি ভোটার বা নেতাকর্মীদের কোনো ধরনের ভয়ভীতি দেখায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে জানানোর আহ্বান জানান তিনি।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ১৯টি ইউনিয়নের কোনো নেতাকর্মী, ভোটার বা সমর্থককে যদি কেউ ভয় দেখায়, তাহলে তিনি কঠোর অবস্থান নেবেন। কেউ যদি মনে করে, তার পেছনে কোনো দল নেই এবং তিনি কিছুই করতে পারবেন না, তাহলে সেটি তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হবে।

রুমিন ফারহানা বলেন, তিনি হাসিনাসহ কোনো প্রশাসনকেই কখনো তোয়াক্কা করেননি। কোনো দল বা মতের মানুষ যদি মনে করে তিনি একা, তাহলে তিনি স্পষ্ট করে বলতে চান—সরাইল-আশুগঞ্জের সর্বস্তরের মানুষ তার পাশে রয়েছে। তার ওপর বাবা-মা ও মুরুব্বিদের দোয়াও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। একই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Related Posts

প্রধান সংবাদ

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

September 20, 2026
প্রধান সংবাদ

খুলনায় সহস্রাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

September 20, 2026
প্রধান সংবাদ

বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

September 20, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে যিনি

    0 shares
    Share 0 Tweet 0
  • উর্দু একমাত্র রাষ্ট্রভাষা নয়, বাংলা ছিল প্রাদেশিক ভাষার তালিকায়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

September 20, 2026

খুলনায় সহস্রাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

September 20, 2026

হার্টের রিংয়ে অনিয়মের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান

September 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version