শুক্রবার, মে ১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

সহকারী পুলিশ সুপারের স্বামীর সঙ্গে বিরোধের জেরে বাসচালককে কার্যালয়ে ডেকে নির্যাতনের অভিযোগ

- তুর্জ খান
জানুয়ারি ৭, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

জকসু নির্বাচন ঘিরে আলোচনার আড়ালে নওগাঁ–রাজশাহী রুটে একটি যাত্রীবাহী বাসে সংঘটিত একটি গুরুতর সহিংসতার ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বাসে সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মণের স্বামী জয়ন্ত বর্মণের সঙ্গে বাসচালক বাদল ও সুপারভাইজারের তর্কাতর্কি হয়।

বাসচালক ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, জয়ন্ত বর্মণ সিটবিহীন টিকিট কেটে বাসে উঠে অন্য যাত্রীর নির্ধারিত আসনে বসেন। বিষয়টি নিয়ে সুপারভাইজার আপত্তি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং স্ত্রী পুলিশ কর্মকর্তা হওয়ার পরিচয় দিয়ে চালক ও সুপারভাইজারকে হুমকি দেন। পরে তিনি বাস থেকে নেমে যান।

অভিযোগে বলা হয়, ঘটনার পর ওই রাতেই সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মণ বাসচালক বাদলকে তার কার্যালয়ে ডেকে নেন। সেখানে তিনি নিজেই বাদলকে তলপেটে লাথি মারেন বলে অভিযোগ রয়েছে। পরে তার স্বামী ও সঙ্গে থাকা লোকজন মিলে বাসচালক বাদলকে বেধড়ক মারধর করেন। ভুক্তভোগী চালকের দাবি, মারধরের সময় শরীরের সংবেদনশীল ও গোপন অংশে আঘাত করা হয়।

এই ঘটনার পর বাসচালক বাদল শারীরিক ও মানসিকভাবে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন। শ্রমজীবী মানুষের ওপর এমন অমানবিক নির্যাতনের অভিযোগ উঠলেও ঘটনাটি এখনো মূলধারার গণমাধ্যমে তেমনভাবে উঠে আসেনি।

এদিকে শ্রমিক অধিকার নিয়ে রাজনীতি করা বিভিন্ন সংগঠন ও বামপন্থী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো প্রতিবাদ বা কর্মসূচি দেখা যায়নি, যা নিয়েও প্রশ্ন তুলেছেন বিভিন্ন মহল। ঘটনাটি নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

সম্পর্কিত খবর

জামায়াত

শ্রমিকদের প্রয়োজন ও মর্যাদাকে অবজ্ঞা করে সমাজ টেকসই হতে পারে না

মে ১, ২০২৬
প্রধান সংবাদ

শ্রমে ন্যায্যতা নেই, দিবসও প্রতিবাদের

মে ১, ২০২৬
আন্তর্জাতিক

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম

মে ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বজ্রপাতে মারা যাওয়া মানুষের লাশ কেন চুরি হয়?

মে ১, ২০২৬

ফের হামলার হুমকি ট্রাম্পের, ইরানের আকাশসীমায় সতর্কবার্তা

মে ১, ২০২৬

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান

মে ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version