শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম খেলা

জয় পাচ্ছে বিসিবি, শ্রীলঙ্কাতেই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ!

জানুয়ারি ১২, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে দীর্ঘ টানাপড়েনের পর শেষ পর্যন্ত নিজেদের অবস্থানে জয় পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, ভারতের দাবি উপেক্ষা করে আইসিসি বাংলাদেশের পক্ষে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচ ভারতে নয়, শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই এখন বেশি।

সূত্র জানায়, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর ভারত গিয়ে বিশ্বকাপ খেলতে নিরাপত্তা ও মর্যাদাজনিত শঙ্কার কথা জানিয়ে কঠোর অবস্থান নেয় বিসিবি। এরপর একাধিক দফা আলোচনা হলেও বোর্ড নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি। অন্যদিকে বিসিসিআইও ভেন্যু পরিবর্তনের বিষয়ে অনড় অবস্থানে ছিল। তবে শেষ পর্যন্ত আইসিসির অভ্যন্তরীণ আলোচনায় বিসিবির দাবিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

প্রাথমিক সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা ছিল। পরে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে অন্য ভেন্যুতে খেলার প্রস্তাব কিংবা পয়েন্ট হারানোর হুমকির খবর ছড়ালেও বিসিবি তা প্রত্যাখ্যান করে। আইসিসির আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় থাকলেও বোর্ডের অবস্থান ছিল স্পষ্ট—ভারতে খেলতে তারা রাজি নয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আইসিসি বাংলাদেশের সব গ্রুপ ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দিকেই এগোচ্ছে। তবে এতে করে পুরো বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আনতে হতে পারে। এমনকি বাংলাদেশের গ্রুপও বদলে যেতে পারে। বর্তমান সূচিতে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’-তে, যেখানে প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। ভেন্যু পরিবর্তনের কারণে আয়োজক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ বণ্টন নতুন করে সমন্বয় করতে হতে পারে।

এই বিষয়গুলো চূড়ান্ত হলেই খুব শিগগিরই আইসিসি আনুষ্ঠানিকভাবে বিসিবিকে সিদ্ধান্ত জানাবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

সম্পর্কিত খবর

জামায়াত

যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: ডা. শফিকুর রহমান

সেপ্টেম্বর ৫, ২০২৬
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার সামরিক সহায়তায় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পথে ইরান?

সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান সংবাদ

কুমিল্লা বিভাগসহ ছয় দফা দাবি, দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের হুঁশিয়ারি

সেপ্টেম্বর ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: ডা. শফিকুর রহমান

সেপ্টেম্বর ৫, ২০২৬

উত্তর কোরিয়ার সামরিক সহায়তায় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পথে ইরান?

সেপ্টেম্বর ৫, ২০২৬

জাহাঙ্গীর কবিরের ‘কিটো ডায়েট’ ফর্মুলায় রোগী মৃত্যুর অভিযোগ, তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version