বুধবার, এপ্রিল ১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি

চূড়ান্ত পর্যায়ে জামায়াতসহ ১১ দলের সমঝোতা

- তুহিন সিরাজী
জানুয়ারি ১৩, ২০২৬
A A
চূড়ান্ত পর্যায়ে জামায়াতসহ ১১ দলের সমঝোতা
Share on FacebookShare on Twitter

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোটের আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘদিনের নাটকীয়তা ও অনিশ্চয়তা কাটিয়ে আসন ভাগাভাগির প্রক্রিয়া প্রায় শেষ। এ বিষয়ে গতকাল সোমবার রাতে ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দলের সঙ্গে কিছু আসনে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। এ কারণে আজ মঙ্গলবার আরেক দফা বৈঠক হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজকের মধ্যেই সব দলের সঙ্গে সমঝোতা সম্পন্ন হলে আগামীকাল বুধবার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

এর আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাংবাদিকদের জানান, মঙ্গলবারের মধ্যেই আসন সমঝোতা একটি নির্দিষ্ট রূপ পাবে এবং মঙ্গলবার বা বুধবার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

সূত্র জানায়, সোমবার রাতের বৈঠকে কোন দল কোন আসনে একক প্রার্থী দেবে—সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন দলের সঙ্গে আলাদা বৈঠকের ভিত্তিতে শরিক দলগুলো নিজ নিজ চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে। সব সিদ্ধান্ত সম্পন্ন হলে শীর্ষ নেতাদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দেওয়া হবে। তবে শেষ মুহূর্তে কোনো দল রাজি না হলে তাদের বাদ রেখেই ঘোষণা আসতে পারে।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ জানান, জামায়াতের সঙ্গে বৈঠক হলেও তাদের চাহিদা এখনো পূরণ হয়নি। আজ মঙ্গলবার আবার আলোচনা হবে। অন্যদিকে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, কিছু আসন নিয়ে জটিলতা থাকলেও বুধবার ঘোষণার সম্ভাবনা রয়েছে।

এই সমঝোতায় থাকা দলগুলো হলো—জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলোচনায় জামায়াত ১৯০টির বেশি আসনে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছে। ইসলামী আন্দোলনকে ৪০টির কিছু বেশি, এনসিপিকে প্রায় ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিসকে ১৩টি, খেলাফত মজলিসকে ৮টি, এলডিপিকে ৭টি এবং এবি পার্টিকে তিনটি আসন দেওয়ার প্রস্তাব রয়েছে। তবে শেষ বৈঠকে কয়েকটি দলের আসন সংখ্যা বাড়ানোর ইঙ্গিতও মিলেছে।

জামায়াত নেতারা বলছেন, সমঝোতার মূল লক্ষ্য হলো জয় নিশ্চিত করা। যে আসনে যে প্রার্থী জয়ের সম্ভাবনা বেশি, সেখানেই তাকে প্রার্থী করা হবে। সব মিলিয়ে আজ বা আগামীকালের মধ্যেই ১১ দলীয় আসন সমঝোতার চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

আন্দালিব পার্থের নব্য জামায়াত-বিদ্বেষ: এনসিপিকে ‘জামায়াত জেনারেশন’ তকমা

এপ্রিল ১, ২০২৬
বাংলাদেশ

জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিবির: শিবির সভাপতি

এপ্রিল ১, ২০২৬
প্রধান সংবাদ

মঙ্গল শোভাযাত্রার পক্ষে ওকালতি সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়ের

এপ্রিল ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0
  • নামের বিড়ম্বনায় জ্যান্ত মানুষের মৃত্যু সংবাদ প্রচার বাংলাভিশনের!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আন্দালিব পার্থের নব্য জামায়াত-বিদ্বেষ: এনসিপিকে ‘জামায়াত জেনারেশন’ তকমা

এপ্রিল ১, ২০২৬

জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিবির: শিবির সভাপতি

এপ্রিল ১, ২০২৬

মঙ্গল শোভাযাত্রার পক্ষে ওকালতি সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়ের

এপ্রিল ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version