সোমবার, আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

নিজ হাতে গুলি চালানো এডিসি নাজমুলের ‘বিতর্কিত’ পদোন্নতি: ক্ষুব্ধ শহীদ পরিবার

জানুয়ারি ৩০, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর প্রগতি সরণিতে নিজ হাতে চাইনিজ রাইফেল দিয়ে গুলি চালিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলামের পদোন্নতি নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও কীভাবে তিনি পদোন্নতি বাগিয়ে নিলেন, তা নিয়ে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।

জানা গেছে, গত ২১ জুলাই প্রগতি সরণিতে আন্দোলন চলাকালে সরাসরি অস্ত্র হাতে গুলি করতে দেখা যায় এডিসি নাজমুলকে। প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, তিনি নিজের জন্য নির্ধারিত রিভলভার বা পিস্তল নয়, বরং অন্যের নামে ইস্যু করা চাইনিজ রাইফেল দিয়ে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি ছুড়ছেন। ওই এলাকায় তৎকালীন এডিসি জাহাঙ্গীরের কমান্ডে পুলিশের এই তাণ্ডব চলেছিল। তদন্তে জানা গেছে, ওই সময়ের টাওয়ার ডাম্পিং এবং সিডিআর (CDR) ভেরিফাই করে প্রগতি সরণিতে নাজমুলের অবস্থান নিশ্চিত হওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক সিটিটিসি প্রধান ও কথিত ‘জঙ্গি নাটক’র কারিগর মনিরুল ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ অফিসার হিসেবে পরিচিত ছিলেন এই নাজমুল। তাকে রামপুরা এলাকার হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তলব করেছিল। তবে অভিযোগ উঠেছে, পুলিশ হেডকোয়ার্টার্স এবং ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কিছু প্রভাবশালী কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করার মাধ্যমে তিনি নিজের নাম রক্ষা করেছেন। এমনকি এই হত্যাকাণ্ড এবং পেশাগত অসদাচরণের অভিযোগ থাকা সত্ত্বেও তিনি সম্প্রতি পদোন্নতি পেয়েছেন।

নাজমুল ইসলামের বিরুদ্ধে শুধু রাজনৈতিক সহিংসতা নয়, ব্যক্তিগত অপকর্মের অভিযোগও রয়েছে। এর আগে চিত্রনায়িকা মেহের আফরোজ শাওনের সৎ মা নিশি ইসলামের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিলেন আদালত। এছাড়া, পেশাগত অসদাচরণ ও কর্মস্থলে অনুপস্থিতির (ডেজারশন) দায়ে ২০২৩ সালের দিকে তাকে সাময়িক বরখাস্ত করার আদেশও দেওয়া হয়েছিল।

এতসব অভিযোগ ও সরাসরি হত্যাকাণ্ডে সম্পৃক্ততার ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও একজন পুলিশ কর্মকর্তার পদোন্নতি পাওয়ায় জুলাই বিপ্লবের শহীদ পরিবার এবং সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। তারা অবিলম্বে এই বিতর্কিত পদোন্নতি বাতিল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

আগস্ট ৩, ২০২৬
প্রধান সংবাদ

টিএফআই সেলের আলামত ধ্বংসে র‍্যাবের লেকে ফেলে দেওয়া হয় নির্যাতনের সরঞ্জাম

আগস্ট ৩, ২০২৬
প্রধান সংবাদ

দুই বছর পরও জুলাইয়ের দমনপীড়নে যুক্ত ৩৫% পুলিশ কর্মকর্তা স্বাভাবিক দায়িত্বে

আগস্ট ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

আগস্ট ৩, ২০২৬

প্রথম স্ত্রীকে ভরণপোষণ দেওয়ায় স্বামীকে হত্যা, দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

আগস্ট ৩, ২০২৬

যশোর-৪ আসনে এমপির বাড়িতে হামলা, উঠে এলো ভিন্ন চিত্র

আগস্ট ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version