মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত : নজরুল ইসলাম

জানুয়ারি ১৩, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত। আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজন করা হলে বিএনপি তাতে ইতিবাচক সাড়া দেবে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপি শুরু থেকেই সংস্কারের দাবি জানিয়ে আসছে এবং এ বিষয়ে দলটির অবস্থান স্পষ্ট।

বৈঠক শেষে প্রার্থিতা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করলে কেউ নির্বাচনে অংশ নিতে পারেন। অথচ বিভিন্ন জায়গায় রিটার্নিং কর্মকর্তারা বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছেন। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি যেন আরও জটিল না হয় সে জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

পোস্টাল ব্যালট নিয়েও অভিযোগ করেন বিএনপি নেতা। তার দাবি, পোস্টাল ব্যালট বর্ণানুক্রমে সাজানো হয়নি, ফলে কয়েকটি রাজনৈতিক দলের নাম অগ্রাধিকার পেয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে এমনটি করেছেন বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, পোস্টাল ব্যালটের মতো যেন দেশের সাধারণ ব্যালটেও প্রতীক ব্যবহারের ক্ষেত্রে কোনোভাবে অগ্রাধিকার তৈরির সুযোগ না থাকে।

লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন, যদিও সেটি রাজনৈতিক সফর ছিল না। বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চেষ্টা করছে বলে দাবি করেন তিনি। তবে অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক দল নিয়মিত প্রচারণা চালালেও এ বিষয়ে কমিশনের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। প্রত্যন্ত এলাকায় বিএনপি প্রার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও ঢাকাসহ বড় শহরগুলোতে অন্য দল আচরণবিধি ভঙ্গ করলেও কমিশন তা উপেক্ষা করছে।

বিকেল ৪টায় শুরু হওয়া বৈঠকে নজরুল ইসলাম খানের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া এবং বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল।

সম্পর্কিত খবর

জামায়াত

সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এমপিকন্যার আচরণে ক্ষুব্ধ হয়ে বাড়ি ভাঙচুর, জামায়াত বলছে ‘বিএনপির উসকানি’

জুলাই ২৮, ২০২৬
প্রধান সংবাদ

বিএনপি করা আমলাকে নির্বাচন কমিশনে নিয়োগ

জুলাই ২৮, ২০২৬
খেলা

ওয়ানডের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, লিটন হচ্ছেন নতুন অধিনায়ক!

জুলাই ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি বুলেট ব্যবহার হয়েছে, এটা পুলিশ ব্যবহার করেছে: জাহেদ উর রহমান

জুলাই ২৮, ২০২৬

সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এমপিকন্যার আচরণে ক্ষুব্ধ হয়ে বাড়ি ভাঙচুর, জামায়াত বলছে ‘বিএনপির উসকানি’

জুলাই ২৮, ২০২৬

আরেকটা গোপালগঞ্জ বাংলাদেশের জন্য ভালো হবে না: রাবি সাবেক উপাচার্য

জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version